…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই অধিবেশনের বৈঠক শুরু হয়। এ অধিবেশনটি সংক্ষিপ্ত সময় চলবে।

বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংক্ষিপ্ত হলেও বিভিন্ন দিক থেকে এ অধিবেশনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংশ্লিষ্টরা জানান, অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে, সে অনুযায়ী অধিবেশনটি আহ্বান করা হয়েছে।

এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলতে পারে।

আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।

রাজনীতি বিভাগের আরও খবর

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের
রাজনীতি

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার…

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
রাজনীতি

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্…

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬
রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়া…

রাজনীতি

সারজিস আলমকে 'ভণ্ড' আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের ফজলুল করিম

দলীয় সার্বিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল ক…