…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সারজিস আলমকে 'ভণ্ড' আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের ফজলুল করিম

নিজস্ব প্রতিবেদক

দলীয় সার্বিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে যুক্ত হয়ে তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত জানান।

কেন্দ্রীয় নেতৃত্বের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ তোলেন, নেতাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই এবং কর্মীদের অনুভূতি নিয়ে খেলা হচ্ছে।

ভিডিও বার্তায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমকে 'ভণ্ড' আখ্যা দেন ফজলুল করিম।

দলীয় আদর্শ বিচ্যুতি প্রসঙ্গে ফজলুল করিম বলেন, "আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম, আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখে আসছিলাম, আমার মনে হচ্ছে এনসিপি সেখান থেকে লাইনচ্যুত হয়েছে।"

তিনি উল্লেখ করেন, স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি নিয়ে সারজিস আলমের সঙ্গে তাঁর বার্তা আদান-প্রদান ছাড়াও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামরুল আরিফের সচিব মাহির কাছে কথোপকথনের প্রমাণ রয়েছে।

পদত্যাগের পরও দলের পক্ষ থেকে বহিষ্কার প্রদর্শনের বিষয়টিকে তিনি নিছক 'ভণ্ডামি' বলে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, "পদত্যাগ করারও পর বহিষ্কার দেখিয়ে উনারা দেশ ও জাতিকে এটাই বুঝাতে চাচ্ছেন, আমরা তাদের বহিষ্কার করছি। কিন্তু সারা বিশ্বে এটা অলরেডি জেনে গেছে, এনসিপির যে মূল আদর্শ ও নীতি, সেটা থেকে সরে গেছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছিলাম, এখন মনে হচ্ছে এটা আমাদের ভুল ছিল।"

হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক কাঠামো নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি আরও দাবি করেন, জেলা কমিটিতে মাদক কারবারি ও চাঁদাবাজদের স্থান দেওয়া হয়েছে এবং যোগ্যদের অবমূল্যায়ন করে অযোগ্যদের সুযোগ দেওয়া হচ্ছে।

দলের নীতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "আমরা মনে করেছিলাম দলটির উদ্দেশ্য আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার। কিন্তু এদের উদ্দেশ্যই অসৎ। এরা আসলেই ভণ্ড। সারজিস আলম থেকে শুরু করে কেন্দ্রে যারা আছেন, সবার ভেতরেই ভণ্ডামি।"

এ ধরনের নানা অভিযোগের মধ্য দিয়ে দলটির বর্তমান কার্যক্রমের কঠোর সমালোচনা করেন তিনি।

রাজনীতি বিভাগের আরও খবর

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের
রাজনীতি

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার…

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
রাজনীতি

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্…

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬
রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়া…

রাজনীতি

জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না, ছাত্রদলের প্রশংসা করলেন রাশেদ খাঁন

আওয়ামী লীগের রাজনৈতিক অপতৎপরতা ও বিশৃঙ্খলা মোকাবিলার সময় রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের কোনো সক্রিয় উপস্থিতি ছিল …