…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সাভারের ভুল আর নয়: কেমিক্যাল পার্কে স্থানান্তরে সব পক্ষের অংশগ্রহণ চান শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সাভারের ভুল আর নয়: কেমিক্যাল পার্কে স্থানান্তরে সব পক্ষের অংশগ্রহণ চান শিল্পমন্ত্রী
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানান্তরের ক্ষেত্রে সাভারের চামড়া শিল্পনগরীর মতো জটিলতার পুনরাবৃত্তি চান না শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৯ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানান্তরের বিষয়ে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে জানান শিল্পমন্ত্রী।

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার স্থানান্তর কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো জটিলতা তৈরি না হয় বলে জানান তিনি।

এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রকল্পটির প্রতি অংশীজনদের মালিকানা বোধ তৈরি করাই এর উদ্দেশ্য বলে জানান মন্ত্রী।

মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, ইটিপি-সংক্রান্ত সমস্যার সমাধান না করে প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে না।

কারখানা চালুর প্রথম দিন থেকেই বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে বলে জানান তিনি।

পুরান ঢাকা থেকে শিল্পকারখানা স্থানান্তরের ক্ষেত্রে সাভারের চামড়া শিল্পনগরীর আগের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয় বলে জানান শিল্পমন্ত্রী। সবার সহযোগিতায় এবারের স্থানান্তরপ্রক্রিয়া নির্বিঘ্ন, ধারাবাহিক ও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নতুন স্থানে কেমিক্যাল গোডাউন স্থানান্তরিত হলে এ শিল্পের অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলেও মনে করেন তিনি।

শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিত্রকোট ও কামারকান্দা মৌজায় ইছামতী নদীর তীরে ৩০৮ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক।

১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৮৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
অর্থনীতি ও ব্যবসা

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (স…

ফলে ১২২ শতাংশ শুল্ক, তামাকের কাঁচামালে বড় ছাড়—একই বাজেটে দুই বিপরীত নীতি
অর্থনীতি ও ব্যবসা

ফলে ১২২ শতাংশ শুল্ক, তামাকের কাঁচামালে বড় ছাড়—একই বাজেটে দুই বিপরীত নীতি

সম্প্রতি ঢাকার একটি বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় বাজার শেষ করে ফল কেনার উদ্দেশে দোকানদারকে বিভিন্ন পদের ফলের মূল্য জিজ্ঞাসা করলাম। মুহূর্তেই উত্তর এল—প…

অর্থনীতি ও ব্যবসা

টেকসই কৃষিতে পাঁচ হাজার কৃষককে যুক্ত করার লক্ষ্য স্বপ্নের

২০৩০ সালের মধ্যে দেশের পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চায় দেশের রিটেইল চেইনশপ স্বপ্ন। একই সঙ্গে কৃষকের কাছ থেকে সরাসরি কৃষ…

অর্থনীতি ও ব্যবসা

মাদকের কালো টাকার সন্ধানে ডিএনসি: চার মামলায় সন্দেহজনক লেনদেন ১০০ কোটি টাকার বেশি

মাদকের অবৈধ বাণিজ্যের আর্থিক নেটওয়ার্ক ভেঙে দিতে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদক-সংশ্লিষ্ট অপর…