…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

সেশনজট বিবেচনায় পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
সেশনজট বিবেচনায় পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি থেকে করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

তবে সেশনজটের বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত সময়েই ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় সাধারণ ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।

অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ আগেই ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। যারা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবে, তাদের ফল ২৩ নভেম্বর প্রকাশিত হবে। ফলে তাদেরও ভর্তি পরীক্ষায় অংশ নিতে কোনো বাধা থাকবে না।

তিনি বলেন, 'আমরা যদি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করি, তাহলে তিন মাসের যে সেশনজট তৈরি হবে, তা পরবর্তী সব ব্যাচকেই ভোগ করতে হবে। আমরা তা চাই না। তাই সভায় ভর্তি পরীক্ষার তারিখ পূর্বনির্ধারিত সময়েই রাখার সিদ্ধান্ত হয়েছে।'

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার 'আইবিএ ইউনিট'-এর পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে।

'বিজ্ঞান ইউনিট'-এর পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার এবং 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এর পরীক্ষা ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে।

'চারুকলা ইউনিট'-এর পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার এবং 'ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর পরীক্ষা ২৬ ডিসেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে।

'আইবিএ ইউনিট' ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 'আইবিএ ইউনিট'-এর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

'চারুকলা ইউনিট' ও 'আইবিএ ইউনিট' ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

শিক্ষা বিভাগের আরও খবর

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন
শিক্ষা

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে 'বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)' পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত…

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩
শিক্ষা

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪৮ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জা…

শিক্ষা

প্রয়াস পরিদর্শনে ডা. জুবাইদা রহমান: সুযোগ পেলে প্রতিটি শিশুই এগিয়ে যাবে

সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়া…

এইচএসসিতে কৃতী ৩০ শিক্ষার্থীকে ঢাকার ডিসির ব্যক্তিগত চিঠি ও উপহার
শিক্ষা

এইচএসসিতে কৃতী ৩০ শিক্ষার্থীকে ঢাকার ডিসির ব্যক্তিগত চিঠি ও উপহার

এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা ৩০ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। চিঠির সঙ্গে শিক্ষার্থীদের জন্য…