…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সংসদে উত্থাপিত সৌরবিদ্যুৎ, সরকারি ক্রয় ও ভ্যাটের তিন অধ্যাদেশ

নিজস্ব প্রতিবেদক
সংসদে উত্থাপিত সৌরবিদ্যুৎ, সরকারি ক্রয় ও ভ্যাটের তিন অধ্যাদেশ
ছবি: সংগৃহীত

সৌরবিদ্যুৎ স্থাপন, সরকারি ক্রয় এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলসংক্রান্ত তিনটি অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। একই দিনে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে একটি বিলও সংসদে উত্থাপন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশ তিনটি সংসদে উত্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয় গত ১৯ অক্টোবর। এ অধ্যাদেশের মাধ্যমে পাঁচ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের কাঠামো তৈরি করা হয়েছে।

এ ছাড়া সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ গত ২১ সেপ্টেম্বর এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ গত ১৩ অক্টোবর জারি করা হয়।

অধ্যাদেশগুলো উত্থাপনের পর গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের 'বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬' সংসদে উত্থাপন করেন।

বগুড়া শহর ও আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ণ এবং সমন্বিত অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে এ কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে।

বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন কর্মদিবসের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বগুড়া অঞ্চলের পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগসহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশে প্রস্তাবিত কর্তৃপক্ষ কাজ করবে।

প্রস্তাবিত কর্তৃপক্ষের আওতাধীন এলাকা হবে বগুড়া সিটি করপোরেশন এবং সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত আশপাশের এলাকাগুলো। গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তারিখ থেকে আইনটি কার্যকর হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আদলে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

রাজনীতি বিভাগের আরও খবর

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের
রাজনীতি

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার…

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
রাজনীতি

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্…

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬
রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়া…

রাজনীতি

সারজিস আলমকে 'ভণ্ড' আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের ফজলুল করিম

দলীয় সার্বিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল ক…