…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সংসদে বিল তুলতে চার মাস দেরি, মন্ত্রীদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
সংসদে বিল তুলতে চার মাস দেরি, মন্ত্রীদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর জাতীয় সংসদে সময়মতো বিল উপস্থাপন না করায় মন্ত্রীদের সতর্ক করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের 'বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬' সংসদে উত্থাপনের পর এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

এদিন সন্ধ্যার পর সংসদের অধিবেশনে 'বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬' নামে খসড়া বিলটি উত্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে বিল উত্থাপন করতে চার মাস সময় পার হওয়ার বিষয়টি উল্লেখ করে ডেপুটি স্পিকার এ উষ্মা প্রকাশ করেন। গত ২৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে খসড়া বিলটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয় থেকে সংসদে বিল পাঠাতে দেরি হওয়ায় এর আগেও ডেপুটি স্পিকার সংসদে এ বিষয়ে সতর্ক করেছেন।

ডেপুটি স্পিকার বলেন, 'এই চার মাসে, আপনার এক্সিকিউটিভের (নির্বাহী বিভাগ) পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে এলো যে, আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার—কনডোনেশন অব টাইম) করতে হলো? আমি অনুমতি দিচ্ছি। বাট এটা বোধ হয় আগেও দুই-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরেও এক্সিকিউটিভ পার্ট থেকে লেজিসলেচারকে (আইন বিভাগ) আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে সদস্যরা বিলটা দেখতে পারেন না।'

মন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, 'আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ।'

ডেপুটি স্পিকারের সতর্কবার্তার পর বিলটি সংসদে উত্থাপিত হয়েছে। তবে মন্ত্রিসভায় অনুমোদনের পর বিল সংসদে পাঠাতে কেন বারবার দেরি হচ্ছে, সে প্রশ্নটি অধিবেশনে আবারও সামনে এলো।

রাজনীতি বিভাগের আরও খবর

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের
রাজনীতি

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার…

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
রাজনীতি

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্…

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬
রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়া…

রাজনীতি

সারজিস আলমকে 'ভণ্ড' আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের ফজলুল করিম

দলীয় সার্বিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল ক…