…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ধর্মঘটের আগের রাতে ঢাকা, মানিকগঞ্জ ও বগুড়ায় ককটেল বিস্ফোরণ, আটক ৬

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ধর্মঘটের আগের রাতে রাজধানী ঢাকাসহ মানিকগঞ্জ ও বগুড়ায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব বিস্ফোরণে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় অন্তত ছয়জনকে আটক করেছে পুলিশ।

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকা, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালীর সড়কে এসব বিস্ফোরণ ঘটে।

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমার নামে দুজনকে হাতেনাতে আটক করেন উপস্থিত লোকজন। পরে তাঁদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

রাত ১০টার দিকে তিতুমীর কলেজের গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একজনকে হাতেনাতে আটক করেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এর আগে রাত ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক থেকে বনানী কবরস্থান গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে গুলশান-১ থেকে মহাখালীর দিকে যাওয়ার সড়কে চেকপোস্টের আগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাত সাড়ে ১০টার দিকে পুলিশ প্লাজার সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল করিম।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তুরাগ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. কবির উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন মিছিলের উদ্দেশ্যে ব্যানারসহ এলাকায় অবস্থান করছেন। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিথুল হাসান (১৯)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে মানিকগঞ্জে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অন্তত ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী ও জেলা বিএনপি কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এবং ঘিওর বাসস্ট্যান্ড ও পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে এসব বিস্ফোরণ ঘটে।

স্থানীয়দের দাবি, কয়েকটি স্থানে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। এসব ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎপরতা বাড়ানোর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশ কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসব ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ নিয়ে মাঠে নামলেও নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল ও ছাত্রদল সব সময়ের মতো এখনো মাঠে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাঁদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

মাঠে না থাকার বিষয়ে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই। নির্দেশনা পেলে অবশ্যই মাঠে থাকব। জেলা জামায়াতে ইসলামীর আমির কামরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সংগঠন থেকে মাঠে থাকার বিষয়ে আমাদের কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। নির্দেশনা পেলে মাঠে থাকব।

এদিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর একদল ব্যক্তি হঠাৎ মহাসড়কের গাড়িদহ এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করেন। একপর্যায়ে একটি ভ্যানের ওপর বস্তা ও চট রেখে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। একটি ভ্যানের ওপর বস্তা ও চট দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, শেরপুর থানা পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। তবে গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ বা পিকেটিংয়ের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আসেনি।

স্থানীয়দের ধারণা, আগামীকাল ১০ নভেম্বর (মঙ্গলবার) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

রাজনীতি বিভাগের আরও খবর

ধর্মঘটের আগের রাতে গোপালগঞ্জ-ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও যানবাহনে আগুন
রাজনীতি

ধর্মঘটের আগের রাতে গোপালগঞ্জ-ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও যানবাহনে আগুন

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের আগের রাতে গোপালগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফো…

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটিতে নতুন মুখ আসছে, যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় ইশরাকসহ পাঁচজন
রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটিতে নতুন মুখ আসছে, যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় ইশরাকসহ পাঁচজন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর এবার কমিটি সম্প্রসারণের প্রস্তুতি চলছে। নতুন কমিটিতে আরও কয়েকজন নেতাকে গুরুত্বপূর্ণ পদে যুক…

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের
রাজনীতি

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার…

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
রাজনীতি

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্…