…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান।

সোমবার (৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। নিউইয়র্ক থেকে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, তুরস্কের আনতালিয়ায় আয়োজিত কপ-৩১ সম্মেলনে তিনি তিনটি অগ্রাধিকার নিয়ে যাচ্ছেন।

প্রথম অগ্রাধিকার সম্পর্কে খলিলুর রহমান বলেন, প্যারিস চুক্তির আওতায় বাংলাদেশ যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করা। পরিচ্ছন্ন জ্বালানি, বিদ্যুতায়ন এবং নির্গমন হ্রাসকে ত্বরান্বিত করার মাধ্যমে এই প্রতিশ্রুতি পূরণ করতে চান তিনি।

দ্বিতীয় অগ্রাধিকার হলো জলবায়ু অর্থায়ন। তিনি বলেন, অভিযোজন, সহনশীলতা এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় যাতে পূর্বানুমেয় ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত হয়, সেটাই বাংলাদেশের লক্ষ্য।

সবশেষে তিনি জীবন রক্ষার বিষয়টি তুলে ধরেন। আগাম সতর্কীকরণ ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি এবং কমিউনিটি সুরক্ষায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবনকে সুরক্ষিত রাখতে চান তিনি।

ভিডিও বার্তায় খলিলুর রহমান বলেন, এগুলোই তাঁর অগ্রাধিকার। তুরস্কের আনতালিয়ায় আয়োজিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

রাজনীতি বিভাগের আরও খবর

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের
রাজনীতি

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার…

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
রাজনীতি

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্…

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬
রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়া…

রাজনীতি

সারজিস আলমকে 'ভণ্ড' আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের ফজলুল করিম

দলীয় সার্বিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল ক…