…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

খুলনায় বিএনপি কার্যালয়ের ব্যানারে ও ট্রেনের বগিতে আগুন

নিজস্ব প্রতিবেদক
খুলনায় বিএনপি কার্যালয়ের ব্যানারে ও ট্রেনের বগিতে আগুন
ছবি: সংগৃহীত

খুলনায় বিএনপির বটিয়াঘাটার কার্যালয়ে ও খুলনা রেল স্টেশনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দারোগার ভিটার সামনে বিএনপি কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজের সময় দুজন যুবক মোটরসাইকেলে এসে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দাঁড়ায়। এর কিছুক্ষণ পর অফিসের সামনে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তারা দুজন মুখোশ পরা ছিল বলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দুজন যুবক বিএনপির কার্যালয়ের ব্যানারে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আমরা মাঠে রয়েছি। এ ঘটনার তদন্ত চলছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

অপরদিকে সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ওই বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়।

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাথা ট্রেনটি রাতে খুলনা পৌঁছায়। পরে ট্রেনটি প্লাটফর্ম থেকে ওয়াস ফিল্ডে নেওয়ার পথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় ও উপস্থিত রেলওয়ে পুলিশের সহায়তায় আগুন নেভানো হয়। মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওয়াসফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে নকশিকাথার এস ৫২২৫ নং বগিতে আগুন লাগে। রাতে সবার প্রচেষ্টায় আগুন নেভানো হয়। কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

রাজনীতি বিভাগের আরও খবর

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের
রাজনীতি

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার…

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
রাজনীতি

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্…

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬
রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়া…

রাজনীতি

সারজিস আলমকে 'ভণ্ড' আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের ফজলুল করিম

দলীয় সার্বিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল ক…