…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

দুই দফা পেছানোর পর ক্যামেরুনে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন ৯৩ বছর বয়সী বিয়া

নিজস্ব প্রতিবেদক

ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া আগামী বছরের ৭ ফেব্রুয়ারি দেশটিতে আইনসভা ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন।

৯৩ বছর বয়সী বিয়া সোমবার সরকারি রেডিওতে পাঠ করা এক ডিক্রিতে এই ঘোষণা দেন। তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান এবং ১৯৮২ সাল থেকে ক্যামেরুন শাসন করছেন।

গত বছরের অক্টোবরে পুনর্নির্বাচনের পর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা কর্তৃপক্ষ সহিংস দমন-পীড়নের মাধ্যমে মোকাবিলা করে। এই উত্তেজনাপূর্ণ সময়েই ডিক্রিটি এলো।

হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃত আইনজীবীদের বরাতে জানা গেছে, নিরাপত্তা বাহিনী ২ হাজার পর্যন্ত মানুষকে আটক করেছিল; এএফপির তথ্য অনুযায়ী, আটকদের কেউ কেউ এখনো হেফাজতে রয়েছেন।

বিয়ার সরকার ইতিমধ্যে আইনসভা ও স্থানীয় নির্বাচন দুই দফা পিছিয়েছে। এতে আইনপ্রণেতাদের মেয়াদ ২০ ডিসেম্বর পর্যন্ত এবং পৌর কাউন্সিলরদের মেয়াদ ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রায় এক বছর আগে ঘোষিত সরকার পুনর্গঠন এবং একজন ভাইস প্রেসিডেন্ট নিয়োগের অপেক্ষায় রয়েছে দেশটি। এপ্রিলে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ভাইস প্রেসিডেন্টের পদটি ফিরিয়ে আনা হয়; বিয়ার মৃত্যু হলে এই পদের অধিকারী তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতেই আছে, কারণ তিনি প্রায়ই দীর্ঘ সময় বিদেশে থাকেন। ২০২৪ সালে তাঁর মৃত্যুর গুজব ছড়ানোর পর থেকে তাঁর স্বাস্থ্য নিয়ে গণমাধ্যমে বিতর্ক নিষিদ্ধ রয়েছে।

আগস্টের শেষ দিকে দুই মাসের বেশি জেনেভায় কাটিয়ে তিনি ইয়াউন্ডে ফেরেন, যা বিরোধী দলের তীব্র সমালোচনার জন্ম দেয়।

গত মাসে কর্তৃপক্ষ ক্যামেরুন ন্যাশনাল সালভেশন ফ্রন্টকে (এফএসএনসি) স্থগিত করে। এটি পরাজিত বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী ইসা চিরোমা বাকারির দল।

বাকারি নিজেকে নির্বাচনের বিজয়ী ঘোষণা করে সমর্থকদের তাঁর 'বিজয়' রক্ষার আহ্বান জানানোর পর গাম্বিয়ায় নির্বাসনে চলে গেছেন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ তেল আমদানি করল চীন

চলতি বছরের মার্চের পর অক্টোবরে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। তবে গত বছরের একই মাসের তুলনায় দেশটির তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। ম…

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি
আন্তর্জাতিক

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি

এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খুঁজছেন আমদানিকারকরা। এ পরিস্থিতিতে এ…

আন্তর্জাতিক

খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, কুর্দিস্তানে বিদ্যুৎ উৎপাদনে বড় ধাক্কা

রোববার গভীর রাতে ইরাকের উত্তরাঞ্চলের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আগুন ধরে যায় এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে গ…

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে, জানালেন তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্…