…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

সুপারমার্কেটের হিমাগারে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করল ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে দেশটির সরকার। গত ১১ ও ১২ অক্টোবর চালানো এসব হামলায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, হামলার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিট জড়িত বলে তদন্তকারীরা মনে করছেন।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে প্যারিসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। বারো বলেন, ফ্রান্সের মাটিতে নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বড় পরিসরের সাইবার হামলা নজিরবিহীন। দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার ওপর এ আঘাতের জবাব দেওয়া হবে।

প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট 'শহীদ কাভেহ' নামের সাইবার ইউনিটের প্রধান ও তার দুই উপপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, হামলাকারীরা ইন্টারনেটের মাধ্যমে সুপারমার্কেটগুলোর হিমাগার ব্যবস্থায় প্রবেশ করে দূর থেকে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে বাড়িয়ে দেয়। এতে রাতারাতি বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়। কোথাও কোথাও যন্ত্রপাতি গলে যাওয়ার পাশাপাশি আগুনও লাগে।

ই-লেক্লের, ইন্টারমার্শে, ক্যারেফুর, মনোপ্রি ও কো-অপারেটিভ ইউসহ বড় কয়েকটি সুপারমার্কেট চেইন আক্রান্ত হয়েছে। ইন্টারমার্শে ও নেটো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান, কো-অপারেটিভ ইউর শতাধিক এবং ক্যারেফুরের ৮০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মনোপ্রির প্রায় ৪৯০টি দোকানের ৫ শতাংশও হামলার শিকার হয়েছে।

এদিকে ২ নভেম্বর বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ ও সুইডেনেও একই ধরনের ঘটনা ঘটে। এতে কয়েক ডজন দোকান ও একটি খাদ্য বিতরণকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় তদন্তের পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে ফ্রান্স।

গ্লোবাল সাইবার রিস্ক এলএলসির প্রধান নির্বাহী জোডি ওয়েস্টবি বলেন, সাইবার হামলার প্রকৃত উৎস শনাক্ত করা কঠিন। হ্যাকাররা বিভিন্ন দেশের নেটওয়ার্ক ব্যবহার করে নিজেদের পরিচয় ও অবস্থান আড়াল করে রাখে।

হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত সুপারমার্কেটগুলোতে খাদ্যপণ্য নষ্ট হওয়ায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানগুলো। তদন্তকারীরা হামলার পরিধি ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছেন।

ইউরোপ বিভাগের আরও খবর

ইইউর ডিজিটাল সীমান্ত ত্রুটিতে ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে লেখক জোজো ময়েস
ইউরোপ

ইইউর ডিজিটাল সীমান্ত ত্রুটিতে ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে লেখক জোজো ময়েস

লেখক জোজো ময়েস দুই বছরের ইউরোপ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ইউরো (৮ হাজার ৩০০ পাউন্ড) জরিমানার মুখে পড়েছেন। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল নিরাপত্তা নি…

২০৩০ সালের মধ্যে চীনের সঙ্গে প্রতিযোগিতা ছেড়ে দিতে পারে ইউরোপের শিল্পকারখানা
ইউরোপ

২০৩০ সালের মধ্যে চীনের সঙ্গে প্রতিযোগিতা ছেড়ে দিতে পারে ইউরোপের শিল্পকারখানা

বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি দশকের শেষ নাগাদ ইউরোপের শিল্পকারখানাগুলো চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টাই ছেড়ে দিতে পারে বলে সতর…

ইউরোপ

নিষেধাজ্ঞার মধ্যেও পশ্চিম তীরের বসতির সঙ্গে যুক্ত কোম্পানিগুলো পেল যুক্তরাজ্যের দেড় কোটি ডলারের চুক্তি

যুক্তরাজ্য সরকার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ থেকে মুনাফা করা কোম্পানিগুলোকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও অবৈধ বসতির সঙ্গে যুক্ত কো…

ইউরোপ

ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপকে জায়গা দিতে রাশিয়াকে চাপ দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় ইউরোপকে সরাসরি জায়গা দিতে রাশিয়ার ওপর চাপ দেবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত জারেড কুশনার ও স্…