…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

রাজপথে সারারাত পাহারা ছাত্রদলের, জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
রাজপথে সারারাত পাহারা ছাত্রদলের, জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে রাজপথে পাওয়া যায়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। একই সঙ্গে সারারাত রাজপথে পাহারা দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।

তিনি লেখেন, ‘আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এটার প্রমাণ আশা করি আপনারা পেয়ে গেছেন।’

পোস্টে তিনি লেখেন, এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তি ছোট হলেও তারাও মাঠে আছে। এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন তিনি।

তবে বরাবরের মতো গণভবন দখলের কথিত নকশাকাররা দেখিয়ে দিলো কীভাবে জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয়, আর সুসময়ে বিপ্লবীর ভান ধরতে হয় — পোস্টে এমন মন্তব্যও করেন রাশেদ খাঁন।

তিনি আরও লেখেন, বাংলাদেশপন্থী শক্তি তো আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অরক্ষিত রাখতে পারে না। আর তাই সারারাত ছাত্রদল রাজপথ পাহারা দিয়েছে। বাইক নিয়ে শহরের অলিগলিতে ঘুরেছে।

তিনি জানান, আজও সারাদিন রাজপথে থাকবে ছাত্রদল।

পোস্টে রাশেদ খাঁন আরও লেখেন, নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে যেখানে অগ্নিসহিংসতা করার চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতৃত্বে জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রাজনীতি বিভাগের আরও খবর

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের
রাজনীতি

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার…

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
রাজনীতি

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্…

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬
রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়া…

রাজনীতি

সারজিস আলমকে 'ভণ্ড' আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের ফজলুল করিম

দলীয় সার্বিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল ক…