…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বালিয়াডাঙ্গীতে কলেজ ফটকে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে কলেজ ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আটক আরিফ হাসান সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, সকাল থেকেই তাঁরা উপজেলার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন।

ইলিয়াস আলীর ভাষ্য অনুযায়ী, আরিফ হাসান কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। তখন ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ধাওয়া করে আটক করেন।

আটকের পর আরিফ হাসানকে বালিয়াডাঙ্গী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইলিয়াস আলী বলেন, ছাত্রলীগের কোনো কার্যক্রম এই উপজেলায় ছাত্রদল সফল হতে দেবে না। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে আছি।

ছাত্রদলের নেতারা জানান, নিষিদ্ধ সংগঠনটির কর্মসূচি ঠেকাতে উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে সতর্ক অবস্থানে ছিলেন তাঁরা।

শিক্ষা বিভাগের আরও খবর

বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি
শিক্ষা

বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্…

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন
শিক্ষা

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে 'বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)' পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত…

শিক্ষা

নতুন বছরে স্কুলে ৭০ দিনের ছুটির প্রস্তাব, পরীক্ষার সূচিও খসড়ায়

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আগামী বছরের অর্ধব…

বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক
শিক্ষা

বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেটসংলগ্ন এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলি…