…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি

নিজস্ব প্রতিবেদক
বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার পিরিজপুর বাজারে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসটি ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্ধারিত ছিল। বাজিতপুরের পিরিজপুর ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন এ বাসে করে কলেজে যাতায়াত করেন।

সোমবারও শিক্ষার্থীদের আনা-নেওয়া শেষে বাসটি পিরিজপুর বাজারের নির্ধারিত স্থানে রাখা হয়েছিল। পরে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বাসটি পুড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসটিতে আগুন দিয়েছেন।

ওসি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শিক্ষা বিভাগের আরও খবর

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন
শিক্ষা

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে 'বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)' পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত…

শিক্ষা

বালিয়াডাঙ্গীতে কলেজ ফটকে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক কর…

শিক্ষা

নতুন বছরে স্কুলে ৭০ দিনের ছুটির প্রস্তাব, পরীক্ষার সূচিও খসড়ায়

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আগামী বছরের অর্ধব…

বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক
শিক্ষা

বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেটসংলগ্ন এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলি…