…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে
ছবি: সংগৃহীত

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ওই সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিস্থিতি বিবেচনায় তাকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।

মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন মন্ত্রী। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন। এর পাঁচ মিনিট পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু সম্পর্কে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে। পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে বিষয়টি জানানো হয়। এরপর নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে মূল ফটক ব্যবহার না করে পেছনের গেট দিয়ে বের করা হয়।

সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তু দুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বস্তু দুটি আসলে কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

জাতীয় বিভাগের আরও খবর

ফতুল্লার মাদ্রাসায় আগুন: হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সব কওমি মাদ্রাসায় নিরাপত্তা পরীক্ষার আহ্বান
জাতীয়

ফতুল্লার মাদ্রাসায় আগুন: হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সব কওমি মাদ্রাসায় নিরাপত্তা পরীক্ষার আহ্বান

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জার…

আমির হামজার অডিওতে এআইয়ের প্রমাণ মেলেনি, রাশেদ খাঁনের বিরুদ্ধে ৪ দিনে ১১৮ ভিডিও
জাতীয়

আমির হামজার অডিওতে এআইয়ের প্রমাণ মেলেনি, রাশেদ খাঁনের বিরুদ্ধে ৪ দিনে ১১৮ ভিডিও

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের…