…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

কাজের মানে আপস নয়, নবীন প্রকৌশলীদের এলজিইডি প্রতিমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
কাজের মানে আপস নয়, নবীন প্রকৌশলীদের এলজিইডি প্রতিমন্ত্রীর আহ্বান
ছবি: সংগৃহীত

কাজের গুণগতমানের ক্ষেত্রে কোনো আপস না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেছেন, মানুষের টাকায় মানুষের জন্যই মানসম্মত ও ফলপ্রসূ উন্নয়ন নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ের এলজিইডি ভবনের অডিটোরিয়ামে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে এলজিইডির ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। আরও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে। আগামী তিন-চার বছরে এসব প্রকল্প বাস্তবায়ন হবে বলে তিনি জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডিকে দেশের বৃহত্তম প্রকৌশল বিভাগ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোনো পক্ষ যেন প্রকৌশলীদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে নবীনদের সতর্ক থাকতে হবে।

এ সময় প্রাথমিকভাবে এলজিইডিকে ক্যাডারভুক্ত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, পিপিএ এবং পিপিআর সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। একই সঙ্গে ঠিকাদারদের সঙ্গে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কাজের গুণগত মান রক্ষায় এটি অপরিহার্য বলে তিনি মনে করেন।

তিনি বলেন, এলজিইডিতে জনসেবা করার সুযোগ রয়েছে। অবকাঠামো যেন টেকসই হয়, সেটা নিশ্চিত করতে হবে। তরুণদের হাত ধরে জনসেবার নতুন সম্ভাবনা দেখছে সরকার। তবে কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান বলেন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা বাকি রেখে দ্রুত আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাই আপনাদের কাছে প্রত্যাশা, মনোযোগ দিয়ে কাজ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, ১৮১ জন নিয়োগ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা নিয়মনীতিতে আপনাদের কাজ করলে সফল হবেন, এই প্রত্যাশা রাখি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

রাজনীতি বিভাগের আরও খবর

পুরোনো বিএনপি মশাল মিছিলের ভিডিও ধর্মঘটের বলে প্রচার, যাচাইয়ে ধরা পড়ল বিভ্রান্তি
রাজনীতি

পুরোনো বিএনপি মশাল মিছিলের ভিডিও ধর্মঘটের বলে প্রচার, যাচাইয়ে ধরা পড়ল বিভ্রান্তি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দ…

রাজনীতি

নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে: ইশরাক

নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসন…

রাজনীতি

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি: এক মাসে প্রতিবেদন ও জবাবদিহির নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার তথ্য উঠে এসেছে। এসব অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদা…

ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে 'আত্মবিশ্বাসী' শেখ হাসিনা, নতুন পাসপোর্টের আবেদন
রাজনীতি

ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে 'আত্মবিশ্বাসী' শেখ হাসিনা, নতুন পাসপোর্টের আবেদন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে 'আত্মবিশ্বাসী' বলে জানিয়েছেন তাঁর দলের নির্বাসিত সদস্যরা। এ সপ্তাহে নতুন পাসপ…