…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পুরোনো বিএনপি মশাল মিছিলের ভিডিও ধর্মঘটের বলে প্রচার, যাচাইয়ে ধরা পড়ল বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক
পুরোনো বিএনপি মশাল মিছিলের ভিডিও ধর্মঘটের বলে প্রচার, যাচাইয়ে ধরা পড়ল বিভ্রান্তি
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ধর্মঘটের সমর্থনে ঢাকার রাজপথে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ছড়িয়ে পড়া ভিডিওর মন্তব্যগুলো পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন। তাঁদের বেশিরভাগ ভিডিওটিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সমর্থনে প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মশাল হাতে মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে ‘লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে’ এবং ‘এই কোনো নেতা আছে, সেই নেতা ইয়াসিন ভাই’—এমন স্লোগান শোনা যায়।

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Homaun Kabir’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ভিডিও পাওয়া যায়। গত বছরের ১১ নভেম্বর প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘হাজী ইয়াসিনকে দলীয় প্রার্থী ঘোষণা দেওয়ার দাবিতে মশাল মিছিল...’।

মূল ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। পাশাপাশি দুই ভিডিওতেই একই ধরনের স্লোগান শোনা যায়।

এ ছাড়া ‘The Politics-দ্যা পলিটিক্স’ নামের একটি ফেসবুক পেজেও একই ধরনের স্লোগানসহ মশাল মিছিলের ভিডিও পাওয়া যায়। সেখানকার স্লোগানের সঙ্গে আলোচিত ভিডিওর স্লোগানের মিল রয়েছে।

পরবর্তী অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ফেসবুক পেজ এবং চ্যানেল নাইন-এর ইউটিউব চ্যানেলেও একই মিছিলের ভিডিও ও তথ্য পাওয়া যায়।

এসব সূত্রের তথ্য পর্যালোচনা করে জানা যায়, ভিডিওটি মূলত ২০২৫ সালের ১১ নভেম্বর কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তাঁর সমর্থকদের বের করা মশাল মিছিলের।

এ বিষয়ে ২০২৫ সালের ১১ নভেম্বর ‘বিডি২৪লাইভ’-এ ‘কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে স্থানীয় নেতা-কর্মীরা ওই মিছিল করেন।

কুমিল্লা–০৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা নয়দিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছিলেন স্থানীয় নেতাকর্মীরা। এই আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকেরা দাবি করেন।

সন্ধ্যায় টাউন হল মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে সমাবেশ করে।

একই ঘটনার বিষয়ে ৪ নভেম্বর ২০২৫ তারিখে ‘ঢাকা পোস্ট’-এ প্রকাশিত ‘মনোনয়ন না পাওয়ায় কুমিল্লায় বিএনপি নেতা ইয়াছিনের সমর্থকদের মশাল মিছিল’ শিরোনামের প্রতিবেদনেও মিছিলের স্লোগান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। সেখানে ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ এবং ‘এই কুমিল্লার মাটি, ইয়াছিন ভাইয়ের ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগানের উল্লেখ রয়েছে।

অর্থাৎ ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের ধর্মঘটের সমর্থনে ঢাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মশাল মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের ১১ নভেম্বর কুমিল্লা-৬ আসনে বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তাঁর সমর্থকদের বের করা মশাল মিছিলের।

প্রায় এক বছর পুরোনো ওই ভিডিওকে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকার সাম্প্রতিক ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে: ইশরাক

নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসন…

ধর্মঘটের আগের রাতে গোপালগঞ্জ-ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও যানবাহনে আগুন
রাজনীতি

ধর্মঘটের আগের রাতে গোপালগঞ্জ-ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও যানবাহনে আগুন

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের আগের রাতে গোপালগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফো…

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটিতে নতুন মুখ আসছে, যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় ইশরাকসহ পাঁচজন
রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটিতে নতুন মুখ আসছে, যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় ইশরাকসহ পাঁচজন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর এবার কমিটি সম্প্রসারণের প্রস্তুতি চলছে। নতুন কমিটিতে আরও কয়েকজন নেতাকে গুরুত্বপূর্ণ পদে যুক…

রাজনীতি

ধর্মঘটের আগের রাতে ঢাকা, মানিকগঞ্জ ও বগুড়ায় ককটেল বিস্ফোরণ, আটক ৬

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ধর্মঘটের আগের রাতে রাজধানী ঢাকাসহ মানিকগঞ্জ ও বগুড়ায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) স…