…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

হাসিনার পাসপোর্ট আবেদন সরকারকে দায়ী করার কৌশল হতে পারে: সাবেক মার্কিন কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক
হাসিনার পাসপোর্ট আবেদন সরকারকে দায়ী করার কৌশল হতে পারে: সাবেক মার্কিন কূটনীতিক
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।

সোমবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন মূলত বাংলাদেশ সরকারকে দায়ী করার একটি কৌশল হতে পারে।

ড্যানিলোভিচের ভাষ্য, এর মাধ্যমে তিনি দেশে ফেরার কথিত ইচ্ছা পূরণে সরকার বাধা দিচ্ছে—এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন।

ড্যানিলোভিচ আরও বলেন, এর মধ্য দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশও তাকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারে। এক্ষেত্রে তৃতীয় কোনো দেশকে শেখ হাসিনাকে গ্রহণে রাজি করানোর উদ্যোগও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, জন এফ. ড্যানিলোভিচ মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক। তিনি ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।

সেসময় তিনি তৎকালীন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ. মোজেনার অধীনে কর্মরত ছিলেন।

দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম (টিকফা) চুক্তির প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করেন।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত ও আলোচিত কূটনীতিক ছিলেন।

রাজনীতি বিভাগের আরও খবর

পুরোনো বিএনপি মশাল মিছিলের ভিডিও ধর্মঘটের বলে প্রচার, যাচাইয়ে ধরা পড়ল বিভ্রান্তি
রাজনীতি

পুরোনো বিএনপি মশাল মিছিলের ভিডিও ধর্মঘটের বলে প্রচার, যাচাইয়ে ধরা পড়ল বিভ্রান্তি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দ…

রাজনীতি

নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে: ইশরাক

নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসন…

রাজনীতি

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি: এক মাসে প্রতিবেদন ও জবাবদিহির নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার তথ্য উঠে এসেছে। এসব অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদা…

কাজের মানে আপস নয়, নবীন প্রকৌশলীদের এলজিইডি প্রতিমন্ত্রীর আহ্বান
রাজনীতি

কাজের মানে আপস নয়, নবীন প্রকৌশলীদের এলজিইডি প্রতিমন্ত্রীর আহ্বান

কাজের গুণগতমানের ক্ষেত্রে কোনো আপস না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নবনিযুক্ত সহক…