…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, অংশ নিলেন শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, অংশ নিলেন শতাধিক শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট সেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও ওয়ান একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হীরা সরকার। সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মমিন, সিনিয়র সহসভাপতি উসয়াতুন হাসানা হাসি, সহসভাপতি আজিজুল হাকিম, শিরিন আক্তার, প্রিয়া খাতুন ও নুসরাত ঐশি। এ ছাড়া সহসাধারণ সম্পাদক হানিফ আলী, সহসাংগঠনিক সম্পাদক কেন্টন চাকমা এবং সাধারণ সদস্য বৈশাখী, সিরাজুম মুনিরা, সানজিদা আক্তার, মিম আক্তার, মারিয়া, ইতি খাতুন, নিশাত, মুত্তাকিনা ও আফসানা খাতুন উপস্থিত ছিলেন।

সেশনে শিক্ষার্থীদের কার্যকর যোগাযোগ, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা এবং যথাযথভাবে নিজেকে উপস্থাপনের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া বাচনিক ও অবাচনিক যোগাযোগ, শারীরিক ভাষা, মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা এবং কণ্ঠস্বরের ওঠানামা ও ব্যবহারের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগাযোগের দুর্বলতাগুলো চিহ্নিত করার সুযোগ পান। সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাঁরা নিজেদের কোথায় উন্নতি প্রয়োজন, তা বুঝতে পারেন।

সেশনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাথী আক্তার বলেন, এখানে প্রাথমিক আলোচনা হলেও তা বেশ কার্যকর ছিল। সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমরা নিজেদের যোগাযোগের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পেরেছি। ভবিষ্যতে এসব জায়গায় উন্নতি করতে পারলে যোগাযোগের ক্ষেত্রে আরও দক্ষ হয়ে উঠতে পারব।

বসুন্ধরা শুভসংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মমিন বলেন, যোগাযোগ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা যোগাযোগে দক্ষ না হলে একাডেমিক ও পেশাগত জীবনে নানা সমস্যার মুখে পড়তে হয়। যোগাযোগ দক্ষতা অর্জন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আমরা শিক্ষার্থীদের এ বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যাতে তাঁরা নিজেদের উন্নয়নের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা পেতে পারে।

সেশন পরিচালক মোহাম্মদ হীরা সরকার বলেন, যোগাযোগ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সফট স্কিল। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে কার্যকরভাবে যোগাযোগ করতে হয়, তা নিয়েই এ আয়োজনে আলোচনা করা হয়েছে। হাতে-কলমে যোগাযোগের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের এ বিষয়ে এক শতাংশ হলেও শেখানো, যা ভবিষ্যতে তাঁদের দক্ষতা বিকাশের পাথেয় হতে পারে।

বসুন্ধরা শুভসংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জানিয়েছে, শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের প্রয়োজনীয় দক্ষতা বিকাশে নভেম্বর ও ডিসেম্বর মাসে মোট তিনটি কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবারের সেশনটি ছিল এ কর্মসূচির প্রথম আয়োজন।

শাখাটির পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসে আরও দুটি কর্মসূচি আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করা হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন
শিক্ষা

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে 'বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)' পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত…

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩
শিক্ষা

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪৮ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জা…

শিক্ষা

প্রয়াস পরিদর্শনে ডা. জুবাইদা রহমান: সুযোগ পেলে প্রতিটি শিশুই এগিয়ে যাবে

সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়া…

এইচএসসিতে কৃতী ৩০ শিক্ষার্থীকে ঢাকার ডিসির ব্যক্তিগত চিঠি ও উপহার
শিক্ষা

এইচএসসিতে কৃতী ৩০ শিক্ষার্থীকে ঢাকার ডিসির ব্যক্তিগত চিঠি ও উপহার

এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা ৩০ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। চিঠির সঙ্গে শিক্ষার্থীদের জন্য…