…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নগরের ষোলশহর দুই নম্বর গেট থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয়, সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

মিছিল থেকে নেতা-কর্মীরা সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে নুসরাতসহ জুলাই গণ-অভ্যুত্থানের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদেরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এ সময় নেতা-কর্মীরা ‘জনগণের নিরাপত্তা দাও, নইলে গদি ছাড়ো’, ‘জুলাই সনদ মেনে নাও, নইলে গদি ছাড়ো’ এবং ‘গণহত্যার বিচার দাও, নইলে গদি ছাড়ো’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নুসরাতের বাড়িকে টিনের বাড়ি বলে উল্লেখ করেছেন, কিন্তু তাঁদের কাছে এই টিনের বাড়ির মূল্য অনেক। বাড়িটি বাংলো না হলেও সেখানে আগুন দেওয়ার ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই।

সাদিয়া আফরিন আরও বলেন, দেশে একের পর এক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মাদ্রাসায় আগুন ও ব্যবসায়ীর ট্রাকে আগুন দেওয়ার মতো ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না।

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক আকরামুল হোসেন বলেন, এমন নিরাপত্তাহীন বাংলাদেশ দেখার জন্য জুলাইয়ে শহীদেরা আত্মত্যাগ করেননি। স্থানীয় সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো চুক্তি সরকারের সঙ্গে হয়ে থাকলে সরকারকেও সেই পথের পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, এনসিপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনকে ব্যবহার করে দলটির নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। সরকারের ভেতরে থাকা আওয়ামী লীগের অনুসারীদের মদদ ও অর্থায়নে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরিফ মঈনুদ্দিন আরও বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে লাগা আগুন এখনই থামানো না গেলে তা আরও ছড়িয়ে পড়তে পারে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতা-কর্মীদের বাড়িঘর নিরাপদ না থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের গদি ও প্রধানমন্ত্রিত্বও নিরাপদ থাকবে না; হামলা বন্ধ না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের এর জবাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি অভিযোগ করেন, গত ১৬-১৭ বছর যারা দেশের বাইরে ছিলেন এবং যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশে ছিলেন, তাঁদের কেউ কেউ এখন আওয়ামী লীগের ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছেন।

মশাল মিছিল ও সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব জোবায়েরুল আলম মানিক, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক তানজিদ রহমান, মহানগর ছাত্রশক্তির মুখ্য সংগঠক রাশেদ আলম, মহানগর যুবশক্তির আহ্বায়ক বখতিয়ার হোসেন এবং মহানগর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সাজ্জাদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পরাজিত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে: চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে ক…

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রোজী কবিরকে স্মরণ, দক্ষিণ হালিশহরে বিএনপির দোয়া মাহফিল
রাজনীতি

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রোজী কবিরকে স্মরণ, দক্ষিণ হালিশহরে বিএনপির দোয়া মাহফিল

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবির দলের দুঃসময়ে বিশ্বস্ততার …

সব ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: চট্টগ্রামে বিজন কান্তি সরকার
রাজনীতি

সব ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: চট্টগ্রামে বিজন কান্তি সরকার

সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষকে সমমর্যাদা দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। দলের সাংগঠনিক কার্যক্রমে সব সম্প্রদায়ের যো…

রাজনীতি

‘বাংলার দামাল সন্তানরা সবচেয়ে সাহসী’, রাওয়ার ভেটেরানস ডে অনুষ্ঠানে বললেন স্পিকার হাফিজ উদ্দিন

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার …