…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সব ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: চট্টগ্রামে বিজন কান্তি সরকার

নিজস্ব প্রতিবেদক
সব ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: চট্টগ্রামে বিজন কান্তি সরকার
ছবি: সংগৃহীত

সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষকে সমমর্যাদা দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। দলের সাংগঠনিক কার্যক্রমে সব সম্প্রদায়ের যোগ্য প্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

তিনি বলেছেন, ‘আমরা সবাই বাংলাদেশি। আমাদের চিন্তা সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার — এই মূল্যবোধ ধারণ করেই সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।’

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজন কান্তি সরকার বলেন, বিএনপির রাজনীতিতে সব ধর্মের মানুষের মূল্যবোধ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীও বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাঁদের কথা শুনছেন।

তিনি বলেন, গত ১৭ বছর প্রতিকূল পরিস্থিতির কারণে অনেকে সাংগঠনিকভাবে সক্রিয় থাকতে পারেননি। এখন তৃণমূল পর্যায়ে গিয়ে নতুন নেতৃত্ব ও কর্মীদের খুঁজে বের করতে হবে। দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা ব্যক্তিদের সম্মান বজায় রেখেই যোগ্যতা, দক্ষতা ও অবদানের ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করতে হবে। বিএনপির মূলধারার রাজনীতি ও অঙ্গসংগঠনগুলোতে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়াতে হবে।

সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, মতপার্থক্য ও প্রতিযোগিতা যেকোনো সংগঠনের অংশ। তবে তা যেন পারস্পরিক অসম্মান বা বিভেদের কারণ না হয়। আত্মসমালোচনা, আলোচনা ও অভিজ্ঞ নেতাদের পরামর্শের মাধ্যমে বিরোধ মেটাতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, সংগঠন শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের আগে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, গ্রুপিং কিংবা কোনো নেতার অনুসারী হয়ে রাজনীতি করলে সংগঠন শক্তিশালী হবে না।

শামীম আরও বলেন, সবাইকে দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু সভা-সমাবেশ ও বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং নতুন কর্মী তৈরি করতে হবে।

তিনি বলেন, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেক মানুষ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে আগ্রহী। তাঁদের স্বাগত জানাতে হবে, কাউকে অতীত রাজনৈতিক অবস্থানের কারণে দূরে রাখা যাবে না। প্রত্যেকটি ইউনিটে কার্যকর কমিটি গঠন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন ঐক্যবদ্ধ ও শক্তিশালী হলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও গ্রুপিং বন্ধ করে দলের সাংগঠনিক সিদ্ধান্ত এবং নেতৃত্বের নির্দেশনা মেনে চলতে হবে। চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অর্জুন কুমার নাথ ও যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক জিতেন্দ্র নাথ মন্টু, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক সুজন দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, বাবলু দেবনাথ, চট্টগ্রাম দক্ষিণ যুগ্ম আহ্বায়ক নন্দন বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোহন দে ও সুকান্ত মহাজন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পরাজিত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে: চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে ক…

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রোজী কবিরকে স্মরণ, দক্ষিণ হালিশহরে বিএনপির দোয়া মাহফিল
রাজনীতি

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রোজী কবিরকে স্মরণ, দক্ষিণ হালিশহরে বিএনপির দোয়া মাহফিল

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবির দলের দুঃসময়ে বিশ্বস্ততার …

রাজনীতি

সিরাজগঞ্জের ৮৩ ইউনিয়নে বিএনপির নেতৃত্ব ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু

সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ৮৩টি ইউনিয়নে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বি…

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক
রাজনীতি

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভায় দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশের পক্ষে প…