…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রোজী কবিরকে স্মরণ, দক্ষিণ হালিশহরে বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রোজী কবিরকে স্মরণ, দক্ষিণ হালিশহরে বিএনপির দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবির দলের দুঃসময়ে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন গণমানুষের কল্যাণের জন্য নিবেদিত একজন নেত্রী।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের দক্ষিণ হালিশহরের সিমেন্স হোস্টেল সংলগ্ন আবদুল মাবুদ সওদাগর জামে মসজিদে বেগম রোজী কবিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রশাসক এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এই নেত্রী বিএনপির জন্মলগ্ন থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন। সংসদ সদস্য থাকাকালে তিনি এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন। স্বৈরাচার ও ফ্যাসিস্টবিরোধী আন্দোলন এবং ওয়ান ইলেভেনের ক্রান্তিকালে তাঁর অসামান্য অবদান দল ও দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর ত্যাগ ও আদর্শ দলের নেতাকর্মীরা আজীবন মনে রাখবে।

প্রশাসক আরও বলেন, রাজনীতিতে রোজী কবিরের বলিষ্ঠ ভূমিকা দলীয় নেতাকর্মীদের সবসময় অনুপ্রেরণা জোগাবে। দেশ ও দলের স্বার্থে নিষ্ঠাসহকারে দায়িত্ব পালনে তাঁর কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ। কর্মীবান্ধব রাজনীতিবিদ হওয়ার কারণেই তিনি জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সমাজকল্যাণমূলক কাজকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন।

দোয়া মাহফিলে বেগম রোজী কবিরের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তা ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

ডা. শাহাদাত হোসেন মসজিদসংলগ্ন কবরস্থানে বেগম রোজী কবিরের কবর জিয়ারত করেন এবং সেখানে ফুলেল শ্রদ্ধা জানান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে এতিমখানায় খাবার বিতরণ করা হয়। এ ছাড়া ইপিজেড থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সহসভাপতি মো. শরিফ, আবদুল মান্নান, ইপিজেড থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খান, বিএনপি নেতা মো. আইয়ুব, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউছুপ সুমন, থানা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহেদ, সদস্য সচিব আকিব জাবেদ, থানা যুবদলের সহসভাপতি দিদারুল আলম, মো. ফোরকান প্রমুখ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পরাজিত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে: চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে ক…

সব ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: চট্টগ্রামে বিজন কান্তি সরকার
রাজনীতি

সব ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: চট্টগ্রামে বিজন কান্তি সরকার

সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষকে সমমর্যাদা দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। দলের সাংগঠনিক কার্যক্রমে সব সম্প্রদায়ের যো…

রাজনীতি

সিরাজগঞ্জের ৮৩ ইউনিয়নে বিএনপির নেতৃত্ব ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু

সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ৮৩টি ইউনিয়নে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বি…

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক
রাজনীতি

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভায় দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশের পক্ষে প…