…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ধানমন্ডিতে ছাত্রদল নেতা-কর্মীদের মারধরের মামলায় বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে ছাত্রদল নেতা-কর্মীদের মারধরের মামলায় বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের কনকর্ড টাওয়ারে অবস্থিত কয়লা নামের একটি বারে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের ঘটনায় করা মামলায় ওই বারের ব্যবস্থাপক, বাউন্সারসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মারধরের শিকার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ মোল্লা ওরফে রাজা (২৩), ছাত্রলীগ নেতা মো. সুমন মিয়া (৩০) ও মো. আকবর হোসেন (২৭) রয়েছেন।

এ ছাড়া গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন কয়লা বারের ব্যবস্থাপক, নিরাপত্তাকর্মী ও বাউন্সার মো. জসিম খান (৩০), মো. শাহাদাত ইসলাম (২৮), মো. রফিকুল ইসলাম (৫৫), মো. জাহিদুল ইসলাম (২৩), শিপন (৩৮), মো. মারুফ (৩৬), মো. কাইয়ুম (৩৮) ও রাকিবুল ইসলাম (৩৮)।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা বলেন, ছাত্রদল নেতার করা মামলায় তিন ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ, মামলার এজাহার ও ছাত্রদল সূত্রে জানা যায়, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমনকে বুধবার রাতে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সুমনের মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশে খবর দেন। একপর্যায়ে সুমন দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান।

সেখানে কয়লা বারের নিরাপত্তাকর্মীরা সুমনকে ছেড়ে দেওয়ার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর সুমনকে ছাড়াতে ছাত্রলীগ নেতা রাজা সেখানে উপস্থিত হন। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটকের চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে গিয়ে আশ্রয় নেন।

ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে বারের কর্মীরা কনকর্ড টাওয়ারের প্রবেশ ফটক বন্ধ করে দিয়ে লাঠি, লোহার রড ও হকিস্টিক নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর করেন। ঘটনাটি ঘটে বুধবার রাত ১২টার পর বারের সামনে ও ভেতরে।

এতে মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল কর্মী আকাশ আহত হন। তাঁদের মাথা ফেটে যায়। পরে তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে রাজা, সুমনসহ বারের নিরাপত্তাকর্মীদের আটক করে থানায় নিয়ে যায়।

মারধরের শিকার মোতাহার হোসেন বলেন, সুমন ও রাজাকে ধরতে গেলে বারের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ তাঁদের কাছে ছিল। নিরাপত্তাকর্মী ও বাউন্সারদের হামলায় তিনিসহ তিনজন আহত হন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে
আইন ও অপরাধ

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে কাঠ বহনকারী ট্রাক আটকে চেকিংয়ের নামে বড় অঙ্…

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ…

আইন ও অপরাধ

ঢাকার চার থানা এলাকায় মিছিলের চেষ্টা, ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্যকে গ্রেপ্তার ডিএমপির

রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা মিছিল করার চেষ্টা করলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ককটেলসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।…