ঢাকার চার থানা এলাকায় মিছিলের চেষ্টা, ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্যকে গ্রেপ্তার ডিএমপির
রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা মিছিল করার চেষ্টা করলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ককটেলসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া পৃথক এক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০)।
পুলিশ জানায়, মিরাজ উদ্দিন মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।
তিনি উত্তরা পূর্ব থানার একটি মামলার এজাহারনামীয় আসামি বলে পুলিশ জানিয়েছে।




