…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মহাখালীর টিবি গেট থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের তিন দিনেও খোঁজ মেলেনি

নিজস্ব প্রতিবেদক
মহাখালীর টিবি গেট থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের তিন দিনেও খোঁজ মেলেনি
ছবি: সংগৃহীত

ঢাকার একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক) নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা একটা থেকে দেড়টার মধ্যে মহাখালীর টিবি গেট এলাকা থেকে হীরা লাল নিখোঁজ হন।

হীরা লালের ছেলে রিমন লাল পরদিন বুধবার বনানী থানায় জিডিটি করেন। তবে পুলিশ এখনো তাঁকে খুঁজে পায়নি বলে জিডিতে ও তদন্তে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বজনেরা জানান, হীরা লাল মহাখালীর টিবি গেট এলাকায় একটি বিমা প্রতিষ্ঠানে চাকরি করেন। মঙ্গলবার সকালে তিনি প্রতিদিনের মতো পুরান ঢাকার বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যান।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ওই দিন বেলা ১১টা ৫৬ মিনিটে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা হয় হীরা লালের। সে সময় তিনি স্ত্রীকে জানিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরবেন। কিন্তু এরপর তিনি আর বাসায় ফেরেননি।

পরিবারের সদস্যরা পরে তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পান। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার বেলা দেড়টার দিকে হীরা লাল মহাখালীর সাবেক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে হাঁটছেন। এরপর ফুটেজে আর তাঁকে দেখা যায়নি।

জিডির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজোয়ানুল হক গতকাল রাতে বলেন, হীরা লালের মুঠোফোনটি বন্ধ রয়েছে। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে
আইন ও অপরাধ

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে কাঠ বহনকারী ট্রাক আটকে চেকিংয়ের নামে বড় অঙ্…

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ…

জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে হত্যা, ঢাকা মেডিকেলে মৃত ঘোষণা
আইন ও অপরাধ

জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে হত্যা, ঢাকা মেডিকেলে মৃত ঘোষণা

রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিক…