…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বেনজীরের দুর্নীতির মামলায় আরও পাঁচজনের সাক্ষ্য, ৪৭ সাক্ষীর মধ্যে শেষ হলো ৪৪ জনের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে করা মামলায় আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলাটির মোট ৪৭ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষীরা তাদের জবানবন্দি দেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে সাক্ষীদের জেরা করা সম্ভব হয়নি।

জবানবন্দি গ্রহণ শেষে আদালত আগামী ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সাক্ষ্য দেওয়া পাঁচজন হলেন প্রাইম ব্যাংকের এফএভিপি মো. কাদের হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজার রাজিউর রহমান জাহিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফএভিপি মো. এনামুল হক, পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই মো. আল আমিন এবং বান্দরবান জেলার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক।

এর আগে গত ৩ মে একই আদালত এই মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে তদন্তকারী কর্মকর্তা আসামি বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার নতুন তথ্য পেয়েছেন। আগের চার্জশিটে বাড়ি কেনার ব্যাংক লেনদেনের তথ্য ছিল না। এ জন্য তদন্ত কর্মকর্তা সম্পূরক চার্জশিট দাখিল করেছেন, যেখানে টাকার পরিমাণ ও সাক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।

দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এই মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনি বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট জমা দেন।

চার্জশিটে বলা হয়েছে, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়। এতে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য মেলে।

চার্জশিট অনুযায়ী, বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা, যেখান থেকে ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে বেনজীর আহমেদ জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়।

চার্জশিটে আরও উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ এসব অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।

মামলার বিচার চলাকালে গত ৭ অক্টোবর তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম আসামির বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন। ওই চার্জশিটে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও মেয়ে দেশে ও বিদেশে জ্ঞাত আয়বহির্ভূত মোট ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার সম্পদ অর্জন করেছেন। সম্পূরক চার্জশিটে মোট সাক্ষীর সংখ্যা বাড়িয়ে ৪৭ জন করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে
আইন ও অপরাধ

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে কাঠ বহনকারী ট্রাক আটকে চেকিংয়ের নামে বড় অঙ্…

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ…

আইন ও অপরাধ

ঢাকার চার থানা এলাকায় মিছিলের চেষ্টা, ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্যকে গ্রেপ্তার ডিএমপির

রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা মিছিল করার চেষ্টা করলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ককটেলসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।…