…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঝিনাইদহের কালীগঞ্জে আনছার ক্লিনিকের সামনে হামলায় তিনজন জখম, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জে একটি ক্লিনিকে তুচ্ছ ঘটনায় তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মুরগী হাট এলাকার আনছার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন আনছার ক্লিনিকের মালিক আলমগীর হোসেন, পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক ও মাহাবুর রহমান। তাদের প্রত্যেকের মাথায় ৩-৪টি সেলাই দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মুরগী হাট এলাকায় জ্যোতি নামে এক ছেলের সঙ্গে তুহিন নামে আরেকজনের কথাকাটাকাটি হয়। এরপর সেটি ঘটনাস্থলেই মীমাংসাও হয়ে যায়। এ সময় ক্লিনিকের মালিক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এরপর ঘটনাস্থলে আসেন পৌরসভার ২নং ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাস। তিনি ফোন করে কয়েকজনকে ঘটনাস্থলে আসতে বলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দ্রুতই ক্লিনিকের কাছে জামায়াতের এমপি আবু তালিবের অফিস থেকে জামায়াতের ১০-১৫ জন নেতাকর্মী লাঠি ও দা নিয়ে আসেন এবং তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।

জামায়াতের দুইজন কর্মী একজনকে ধাওয়া দিয়ে ক্লিনিকের মধ্যে প্রবেশ করে রোগীর সামনে মারধর করেন বলেও স্থানীয়রা জানান। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তুহিন হোসেন নামের এক যুবক বলেন, রাতে কলেজপাড়া এলাকার জ্যোতি নামের একটি ছেলের দিকে বাঁকা চোখে তাকানো নিয়ে কথাকাটাকাটি হয়। এরপর সব ঠিকও হয়ে যায় এবং তিনি ওখান থেকে চলে যান। তাঁর ভাষ্য, জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাঁদের কোনো কথাও হয়নি; তারা হঠাৎ এসে তাঁদের ওপর হামলা করেছে।

হামলায় আহত ক্লিনিকের মালিক আলমগীর হোসেন বলেন, তিনি ক্লিনিকের সামনের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল; এ সময় তিনি উভয় পক্ষকে আলাদা করে দেন। পরে জামায়াতের নাজিম এসে ফোন দিয়ে কয়েকজনকে ডেকে এনে মারধর শুরু করেন। ইট দিয়ে মাথায় আঘাত করা হয় এবং একজনকে দা দিয়ে কোপানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে তিনি জানান।

হাসপাতালে ভর্তি সিজারিয়ান রোগী মারুফা বেগম জানান, তিন দিন আগে তাঁর সিজারিয়ান অপারেশন হয়েছে। হঠাৎ রাতে দুইজন হাসপাতালে এসে একজনকে মারধর করেছে; এ সময় তাঁর নবজাতক চিৎকার শুরু করে।

এ বিষয়ে জানতে জামায়াত মনোনীত ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাসের মোবাইলে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বাড়িতে মেহমান এসেছে, পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হোক মোল্লা বলেন, মারামারির কথা তিনি শুনেছেন। কারা হামলা করেছে, তা তিনি এখনো নিশ্চিত নন। যদি জামায়াতের কেউ হামলা করে থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, জখম হওয়া তিনজন থানায় এসেছিলেন। তারা এজাহার দিলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …

জাতীয়

ঢাকাকে শান্তি ও উন্নয়নের মডেল করতে চান ডিএসসিসি প্রশাসক, বেইলি রোডে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)…