…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পদ্মা সেতু চালুর পর বদলে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট, কর্মহীন হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক

একসময় যানবাহনের দীর্ঘ সারি, যাত্রীদের অপেক্ষা আর মানুষের কোলাহলে দিন-রাত মুখর থাকত মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীতে যাতায়াতের অন্যতম প্রধান এই নৌপথে ফেরি পারাপারের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটত যাত্রী ও চালকদের।

পদ্মা সেতু চালুর পর বদলে গেছে সেই দৃশ্যপট। কমেছে যানবাহন, যাত্রীর চাপ ও ফেরির ব্যস্ততা।

ঘাটের এই পরিবর্তনে জীবিকা হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীসহ হাজারো মানুষ। যারা এখনো টিকে আছেন, তাদের অনেকের দিন কাটছে অনিশ্চয়তায়।

২০২২ সালের ২৫ জুন মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তকে যুক্ত করে উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। এরপর থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলার মানুষ ঢাকা যাতায়াতে পদ্মা সেতুকে বেছে নিতে শুরু করেন, যার সরাসরি প্রভাব পড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে।

পদ্মা সেতু চালুর আগে এই নৌপথে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ পারাপার হতো। ঈদ ও বিভিন্ন ছুটির সময়ে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতো এবং ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থাকতে হতো বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের। সেই অপেক্ষাই ছিল ঘাটকেন্দ্রিক ছোট ব্যবসায়ীদের আয়ের অন্যতম উৎস।

ফেরিতে ঘুরে খাবার বিক্রি করতেন হকাররা। ঘাট এলাকায় ছিল ছোট ছোট হোটেল, চায়ের দোকান ও বিভিন্ন পণ্যের দোকান। যাত্রীদের ভিড়ে দিনভর চলত বেচাকেনা। কিন্তু যানবাহনের চাপ কমে যাওয়ায় সেই ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। অনেক দোকান বন্ধ হয়ে গেছে এবং অনেক হকার পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।

পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাটে ছোট মুদি দোকান চালান মোখলেস। তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার আগে আয় খুব ভালো ছিল এবং তাতে সংসার চলত। এখন গাড়ি নেই, জট নেই, লোকজনও কম; যা রোজগার হয় তাতে সংসার চলে না।

হোটেল ব্যবসায়ী হারূণ বলেন, পদ্মা সেতু হওয়ার পরে বেচাকেনা একেবারে শেষ হয়ে গেছে। আগে সংসার ভালোই চলত, এখন কোনোমতে ডাল-ভাত খেয়ে বাঁচতে হচ্ছে।

ফেরিঘাট এলাকার আনারস বিক্রেতা আব্দুল জলীল বলেন, পদ্মা সেতু হওয়ার পর গাড়িঘোড়া ও যাত্রী কমে যাওয়ায় বেচাকেনিও কমে গেছে।

সামাদ নামের এক হকার জানান, এখন প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। পরিবারে তিনিই একমাত্র উপার্জনকারী, তাই খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে।

শুধু ব্যবসায়ীরাই নন, যাত্রী ও যানবাহন চালকরাও ভোগান্তির কথা বলেছেন। তাদের ভাষ্য, এখন অনেক সময় পর্যাপ্ত যানবাহন না থাকায় ফেরি ছাড়তে দেরি হয়, আবার কখনো ঘাটে গাড়ি থাকলেও ফেরি পাওয়া যায় না।

সোহাগ পরিবহনের বাসের কর্মী জাহাঙ্গীর হোসেন বলেন, আগের তুলনায় জট ও ভোগান্তি অনেকটাই কমেছে, তবে ফেরিতে পারাপারের সময় কষ্ট হয়। রাজবাড়ী-ফরিদপুরের যাত্রীদের ভোগান্তির কথা তুলে তিনি এই পথে দ্রুত একটি সেতু করার দাবি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …

জাতীয়

ঢাকাকে শান্তি ও উন্নয়নের মডেল করতে চান ডিএসসিসি প্রশাসক, বেইলি রোডে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)…