…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ফটিকছড়ির নানুপুরে দুই দিনের ইসলামী মহাসম্মেলন শুরু, আড়াই লাখ মুসল্লির সমাগমের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ির নানুপুরে দুই দিনের ইসলামী মহাসম্মেলন শুরু, আড়াই লাখ মুসল্লির সমাগমের প্রত্যাশা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন হয়; আয়োজন চলবে শুক্রবার (১৩ নভেম্বর) পর্যন্ত।

সম্মেলনে প্রায় আড়াই লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা। বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণকে কেন্দ্র করে তাদের আপ্যায়নের ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, পীর-মাশায়েখসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে মুসল্লিরা সম্মেলনস্থলে আসতে শুরু করেছেন। সম্মেলনকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম দিনের সম্মেলনে বয়ান পেশ করবেন কুতুবুল আলম আল্লামা শাহ জমীর উদ্দীন নানুপুরী (রহ.)-এর সাহেবজাদা ও খলিফা পীরে কামেল আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী। তিনি বাদ মাগরিব বয়ান ও বাইআত পরিচালনা করবেন।

প্রথম দিনে আরও বয়ান পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সাবেক ধর্ম উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন, যশোর জামিয়া এজাজিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আনোয়ারুল করিম যশোরী, আল্লামা মুস্তাকুন্নবী কাসেমী, জিরি মাদ্রাসার মুহতামিম আল্লামা খোবাইব আহমেদ, ঢাকা থেকে মুফতি উবাইদুর রহমান হুযাইফী, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কাসেমী এবং পটিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি একরাম হোসেন ওদুদী।

এ ছাড়া ঢাকা থেকে মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি মাহমুদুল হাসান বাবুনগরী, আল্লামা ইয়াহিয়া মাহমুদ কাসেমী ও বিশিষ্ট দায়ি মুফতি জোবায়ের আহমাদসহ দেশবরেণ্য আলেমরা সম্মেলনে উপস্থিত থাকবেন।

সম্মেলনের শেষ দিন শুক্রবার বয়ান পেশ করবেন আল্লামা গাজী বেলাল উদ্দীন নানুপুরী, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক, আল্লামা আজিজুল হক আল-মাদানী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা মুফতি কুতুবুদ্দীন নানুপুরী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শায়খ আহমাদুল্লাহ, ঢাকা থেকে মুফতি রেজাউল করীম আবরার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লামা গাজী ইয়াকুব ওসমানী।

আয়োজকদের তথ্যমতে, শুক্রবার দুপুর ১২টা থেকে জুমার নামাজের আগ পর্যন্ত বয়ান পেশ করবেন শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া আরও খ্যাতনামা আলেম-ওলামা ও পীর-মাশায়েখ সম্মেলনে তাশরিফ আনবেন।

দুই দিনব্যাপী এ ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণের জন্য দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিশেষ দ্বীনি দাওয়াত জানিয়েছেন আয়োজকরা। সম্মেলন সফল করতে সবার সহযোগিতাও কামনা করেছেন তারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চসিকের দেনা ৫৯৬ কোটি থেকে কমে ৩২৫ কোটি, দুই বছরের অগ্রযাত্রা উদযাপনে জানালেন শাহাদাত

চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্…

জাতীয়

বাঁশখালীতে ঘর থেকে বাবার ঝুলন্ত মরদেহ ও যমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মো. জাহেদ হোসেনের (৫০) ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর ৭ মাস বয়সী যমজ কন্যাশিশু জারিন ও জাসিয়ার…

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন
জাতীয়

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী প্রণীত ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে চট্টগ্রামে। উপমহাদেশে ইসল…

চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত
জাতীয়

চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত

কবিতার প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রত্যয়ে চট্টগ্রামে হয়ে গেল ‘চট্টগ্রাম কবিতার শহর’ শীর্ষক ‘তারুণ্যের উচ্ছ্বাস …