…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত
ছবি: সংগৃহীত

কবিতার প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রত্যয়ে চট্টগ্রামে হয়ে গেল ‘চট্টগ্রাম কবিতার শহর’ শীর্ষক ‘তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব’। উৎসবে ছিল কবিতাপাঠ, আবৃত্তি, ছড়াপাঠ, কবিতার গান ও নিবেদিত প্রযোজনাসহ নানা পরিবেশনা।

শুক্রবার (১৩ নভেম্বর) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস আয়োজিত দিনব্যাপী এ উৎসবে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের কবি, আবৃত্তিশিল্পী, ছড়াকার, অতিথি ও সংস্কৃতিপ্রেমীরা।

সংগঠনের সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়া জানান, কবিতা ও আবৃত্তিচর্চাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া, নবীন ও প্রবীণ শিল্পীদের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানোই এ উৎসবের মূল লক্ষ্য। কবি ও আবৃত্তিশিল্পীদের সম্মিলিত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় সাহিত্য-সংস্কৃতিপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, কবি ওমর কায়সার, সংগঠক ডা. এসএম সরোয়ার আলম এবং নাট্যজন ও সংগঠক সজল চৌধুরী। আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাস ও প্রমিতি সাংস্কৃতিক একাডেমি এবং নৃত্য পরিবেশন করে নৃত্যময়ী একাডেমি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি ভাগ্যধন বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রাবণী দাশগুপ্তা এবং স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তলাপাত্র। এ সময় তারুণ্যের উচ্ছ্বাসের ২০ বছর উপলক্ষে প্রকাশিত গ্রন্থ ‘মুক্তডানা’র মোড়ক উন্মোচন করা হয়। সকালের পর্বে ছিল শিশু প্রহর, একক আবৃত্তি, কবিতাপাঠ ও ছড়াপাঠ।

সন্ধ্যায় উৎসবের অন্যতম আয়োজন ছিল ‘দশম গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা ২০২৬’ প্রদান। এ বছর সম্মাননা পেয়েছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির দত্ত। অনুষ্ঠানে অতিথি ছিলেন বরেণ্য নাট্যজন সনজীব বড়ুয়া, কবি ওমর কায়সার এবং চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি শুভ্রা বিশ্বাস। সম্মাননা স্মারক, বই, উত্তরীয় এবং সম্মাননার আর্থিক মূল্য তুলে দেন অতিথিরা। শিশির দত্তের জীবনপাঠ করেন সেজুঁতি দে।

উৎসবে আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন ফারুক তাহের, প্রণব চৌধুরী, রেখা নাজনীন, বনকুসুম বড়ুয়া, মছরুর হোসেন, ইকবাল হোসেন জুয়েল, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, আবদুল্লাহ ফারুক রবি, সুপ্রিয়া চৌধুরী, শামীমা ইয়াসমীন, নিহারিকা পাল, অনন্যা চৌধুরী, স্নিগ্ধা বড়ুয়া, ঐশী পাল, জুলকার রাইহান জাকারিয়া, মাহফুজা হক স্নিগ্ধা ও সাজেদা উসফাত রহমান সমান্তা এবং ঢাকা থেকে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী নাজমুল আহসান, মাসুম আজিজুল বাসার, মেহেদী হাসান আকাশ ও সিলেট থেকে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত।

ছড়াপাঠে অংশ নেন ছড়াকার জসীম মেহবুব, বিপুল বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া, অপু বড়ুয়া, লিটন কুমার চৌধুরী, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া ও আখতারুল ইসলাম। কবিতাপাঠে অংশ নেন কবি হোসাইন কবির, বিজন মজুমদার, জিন্নাহ চৌধুরী, খালেদ হামিদী, রিজোয়ান মাহমুদ, হাফিজ রশিদ খান, মনিরুল মানির, নাজিমুদ্দীন শ্যামল, অনুপমা অপরাজিতা, আলী প্রয়াস, রিমঝিম আহমেদ, আজিজ কাজল, দিলীপ কির্তুনিয়া, আখতারী ইসলাম ও পুলক পাল।

উৎসবে ছিল প্রয়াত দুই কবিকে নিবেদিত প্রযোজনা। প্রথম নিবেদিত প্রযোজনায় কবি আসাদ চৌধুরীর কবিতা আবৃত্তি করেন মৌসুমি দে, চিকু রাণী শীল, তন্বী ঘোষ নদী, পূর্ণিমা লালা, পিংকী কর, প্রজ্ঞা লাবণী চৌধুরী, সৌমেন দাশ, সাফা মারওয়া, মো. মুফরাত হোসেন, ভুবন দাশ ত্রয়ী, কারিশমা কবির ঐশী ও পায়েল বিশ্বাস। দ্বিতীয় নিবেদিত প্রযোজনায় কবি ভাস্কর চৌধুরীর কবিতা আবৃত্তি করেন ইভা চৌধুরী, অর্পিতা দাশগুপ্তা, আরমান হাফিজ, হিরন্ময় বড়ুয়া, দেবদ্বীপ কান্তি দাশ, পিন্টু কান্তি দাশ, অরুন্ধুতী চৌধুরী, দীপা সরকার, তুলি পাল ও সুষ্মিতা দেবনাথ সুচি।

সাংস্কৃতিক পরিবেশনায় ছিল কবিতার গান ও বৃন্দ আবৃত্তি। কবিতার গান পরিবেশন করেন আল তুষি এবং আনিকা চৌধুরী। তারুণ্যের উচ্ছ্বাসের বড়দের ও ছোটদের বিভাগের সদস্যরা ‘খুললো জাদুর ঝুলি’, ‘পল্লীর গান’ ও ‘বাংলাদেশ’ শিরোনামের তিনটি নতুন বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। শুভেচ্ছা বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাসের সহসভাপতি রুবেল চৌধুরী ও প্রবীর মহাজন এবং সংস্কৃতিকর্মী ফোরকান রাসেল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চসিকের দেনা ৫৯৬ কোটি থেকে কমে ৩২৫ কোটি, দুই বছরের অগ্রযাত্রা উদযাপনে জানালেন শাহাদাত

চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্…

জাতীয়

বাঁশখালীতে ঘর থেকে বাবার ঝুলন্ত মরদেহ ও যমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মো. জাহেদ হোসেনের (৫০) ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর ৭ মাস বয়সী যমজ কন্যাশিশু জারিন ও জাসিয়ার…

১ হাজার ১৮৩ কোটি টাকার সড়ক প্রকল্পে গাছ কাটা শুরু, মাতারবাড়ীমুখী যাতায়াতে কমবে প্রায় এক ঘণ্টা
জাতীয়

১ হাজার ১৮৩ কোটি টাকার সড়ক প্রকল্পে গাছ কাটা শুরু, মাতারবাড়ীমুখী যাতায়াতে কমবে প্রায় এক ঘণ্টা

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল ঘিরে দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ১ হাজার ১৮৩ কোটি টাকার সড়ক উন্নয়ন …

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন
জাতীয়

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী প্রণীত ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে চট্টগ্রামে। উপমহাদেশে ইসল…