…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বাঁশখালীতে ঘর থেকে বাবার ঝুলন্ত মরদেহ ও যমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মো. জাহেদ হোসেনের (৫০) ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর ৭ মাস বয়সী যমজ কন্যাশিশু জারিন ও জাসিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জাহেদ হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত বদিউল আলমের ছেলে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে পারিবারিকভাবে পুঁইছড়ি ইউনিয়নের শামসুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়।

বিয়ের পর প্রথম তিন মাস তাঁরা নগরীর একটি ভাড়া বাসায় থাকতেন। পরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন জাহেদ।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জাহেদ হোসেনকে ঘরের বিমে ঝুলন্ত অবস্থায় এবং একই কক্ষে খাটের পাশে মেঝেতে পাশাপাশি দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে শাশুড়ির কাছে ২ লাখ টাকা পাওয়ার কথা লেখা রয়েছে।’

তিনি বলেন, চিঠিটি জাহেদের লেখা কি না তা যাচাই করা হচ্ছে। থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

মাহমুদুল হাসান জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চসিকের দেনা ৫৯৬ কোটি থেকে কমে ৩২৫ কোটি, দুই বছরের অগ্রযাত্রা উদযাপনে জানালেন শাহাদাত

চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্…

১ হাজার ১৮৩ কোটি টাকার সড়ক প্রকল্পে গাছ কাটা শুরু, মাতারবাড়ীমুখী যাতায়াতে কমবে প্রায় এক ঘণ্টা
জাতীয়

১ হাজার ১৮৩ কোটি টাকার সড়ক প্রকল্পে গাছ কাটা শুরু, মাতারবাড়ীমুখী যাতায়াতে কমবে প্রায় এক ঘণ্টা

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল ঘিরে দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ১ হাজার ১৮৩ কোটি টাকার সড়ক উন্নয়ন …

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন
জাতীয়

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী প্রণীত ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে চট্টগ্রামে। উপমহাদেশে ইসল…

চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত
জাতীয়

চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত

কবিতার প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রত্যয়ে চট্টগ্রামে হয়ে গেল ‘চট্টগ্রাম কবিতার শহর’ শীর্ষক ‘তারুণ্যের উচ্ছ্বাস …