…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নবম পে স্কেল কার্যকরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নবম পে স্কেল কার্যকরের নির্দেশ
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১ জুলাই থেকে নতুন এই স্কেল অনুযায়ী তাঁদের বেতন-ভাতা নির্ধারণ ও পরিশোধের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আওতায় বেতন-ভাতা দেওয়ার বিষয়ে সরকার সম্মতি জানিয়েছে। তবে বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরওর শর্তাবলি অনুসরণ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী গত ১ জুলাই থেকেই প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন স্কেলে নির্ধারণ করতে হবে।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে এর অনুলিপি পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …

জাতীয়

ঢাকাকে শান্তি ও উন্নয়নের মডেল করতে চান ডিএসসিসি প্রশাসক, বেইলি রোডে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)…