…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সর্বোচ্চ ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সর্বোচ্চ ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে একজনের অভিবাসন ব্যয় সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্টদের কেউ কেউ সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলছেন।

নির্ধারিত খরচের মধ্যে কর্মী পাঠানো সম্ভব হলে তাদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বোয়েসেল।

এ ছাড়া দেশটির পর্যটন, উৎপাদন ও সেবাযত্ন খাতে আরও ৫৫৮ কর্মী নিয়োগের আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে প্রতিষ্ঠানটি।

সরকারের নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানো এবং বিনা খরচে নিয়োগের উদ্যোগ বাস্তবায়িত হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস
প্রবাস

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস

বিশিষ্ট কথাসাহিত্যিক পূরবী বসু মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে স্থানীয় সময় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক বছর ধরে অস…

প্রবাস

ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি: মুক্তিপণের ফাঁদে নিঃস্ব হচ্ছে বাংলাদেশি পরিবার

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উন্নত জীবন ও মোটা বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি তরুণদের লিবিয়ায় নেওয়া হচ্ছে। কিন্তু ইউরোপে পৌঁছানোর আগেই অনেক…

প্রবাস

লিসবনের হাসপাতালে কোমায় থাকা গাজীপুরের প্রবাসীকে দেখতে গেলেন রাষ্ট্রদূত

পর্তুগালের রাজধানী লিসবনের সাও জোসে হাসপাতালে গিয়ে কোমায় থাকা প্রবাসী বাংলাদেশি সৈয়ব বিন শাহজাদকে দেখে এসেছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদ…

প্রবাস

শিকড়ের সন্ধানে বাংলাদেশে নেদারল্যান্ডসপ্রবাসী রাজিব: ৪৯ বছর বয়সে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজছেন জন্মদাতা বাবা-মাকে

১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয় রাজিব উদ্দিনকে। সেখানেই তাঁর লালন-পালন ও ব…