…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এইচএসসি ও সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ থেকে ১৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ থেকে ১৫ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর।

বৃহস্পতিবার ১২ নভেম্বর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে।

২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা হবে।

৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।

১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিদিন দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …

শিক্ষা

ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৩০ স্কুলের ৬৪ শিক্ষার্থী

অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দেশের ৩০টি ইংরেজি মাধ্যম স্কুলের ৬৪ শিক্ষার্থী। ও লেভেল,…

ঢাবির ভর্তি আবেদনের সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
শিক্ষা

ঢাবির ভর্তি আবেদনের সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময় কয়েক দিন বাড়ানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হ…

ককটেল বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, প্রবেশে তল্লাশি
শিক্ষা

ককটেল বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, প্রবেশে তল্লাশি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ…