…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশকে জাহান্নাম বানায়, প্রেসক্লাবে বললেন আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশকে জাহান্নাম বানায়, প্রেসক্লাবে বললেন আবদুস সালাম
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশকে জাহান্নামে পরিণত করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে দেশের মানুষের প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সেই পথে না হেঁটে গণতন্ত্র হত্যা করেছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

তিনি বলেন, সে সময় দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে মারা গেছে। ঢাকার রাজপথে বেওয়ারিশ লাশ পড়ে থাকতে দেখা গেছে, যাদের দাফন করার মতো কেউ ছিল না। সে সময় আঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের মাধ্যমে পরিচিতি লাভ করে।

আবদুস সালাম বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও দুঃসময়ে বিএনপি মানুষের পাশে ছিল। এই কারণেই দেশের মানুষও বিএনপির পাশে দাঁড়িয়েছে। মানুষ বিশ্বাস করে, একমাত্র বিএনপিই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে পারে।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই—এমন স্লোগান একসময় বিএনপিও দিয়েছে। কিন্তু তারেক রহমানের হাতে কি আলাদিনের চেরাগ আছে যে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে? এসব সমস্যার সমাধানে সময় প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার কর্মসূচি দিয়ে ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ তৈরি করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণ করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ কোনো আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসের পক্ষে অবস্থান নেয়নি।

আবদুস সালাম বলেন, বিএনপির ওপর দীর্ঘ ১৭ বছর অত্যাচার-নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটলেও দলটি কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি। জনগণের পাশে থেকে আন্দোলন করেছে এবং জনমত গড়ে তুলেছে। শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।

বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পরবর্তী নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে আবদুস সালাম বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে দেশে নতুন গ্যাসকূপ খনন ও সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। তবে ধৈর্য ধরলে দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সোলার বিদ্যুৎ ব্যবস্থার প্রসার এবং ঘরে ঘরে ও বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন।

ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…

রাজনীতি

পাসপোর্ট পাচ্ছেন না হাসিনা, প্রত্যর্পণও ‘কার্যত অসম্ভব’ বলছে ভারতীয় সূত্র

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে তাঁকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে বাং…

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের ঢাকায় মৃত্যু, এমপির গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত
রাজনীতি

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের ঢাকায় মৃত্যু, এমপির গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে ১০টি গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকির (৪৫) মারা গেছেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুপুরে…