…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

প্রবাসী কার্ডের নামে প্রতারণা চলছে, অর্থ না দেওয়ার সতর্কবার্তা মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কার্ডের নামে প্রতারণা চলছে, অর্থ না দেওয়ার সতর্কবার্তা মন্ত্রণালয়ের
ছবি: সংগৃহীত

প্রবাসী কার্ড চালুর আগেই এই কার্ডের নামে প্রতারণা শুরু হয়েছে। তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে অসাধু ব্যক্তি ও দালাল চক্র। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ১২ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড প্রদানের প্রলোভন দেখিয়ে তারা অর্থ আদায়ের চেষ্টা করছে। মন্ত্রণালয় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কার্ড এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। এই কার্ডের জন্য আবেদন গ্রহণের কার্যক্রমও শুরু হয়নি। ফলে কার্ড দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণে প্রবাসী কার্ড বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কার্ডটি চালুর প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এর আবেদনপদ্ধতি, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কার্ড চালু হলে আবেদনপদ্ধতি, যোগ্যতা ও সুবিধাসংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ দেওয়া যাবে না।

কেউ প্রতারণার শিকার হলে কিংবা এ ধরনের প্রতারণার তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ রক্ষায় সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে ০১৭১২-৮৭০৯৬৮ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলামের সঙ্গে ০১৩৩১-১১৬৬০০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস
প্রবাস

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস

বিশিষ্ট কথাসাহিত্যিক পূরবী বসু মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে স্থানীয় সময় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক বছর ধরে অস…

প্রবাস

ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি: মুক্তিপণের ফাঁদে নিঃস্ব হচ্ছে বাংলাদেশি পরিবার

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উন্নত জীবন ও মোটা বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি তরুণদের লিবিয়ায় নেওয়া হচ্ছে। কিন্তু ইউরোপে পৌঁছানোর আগেই অনেক…

প্রবাস

লিসবনের হাসপাতালে কোমায় থাকা গাজীপুরের প্রবাসীকে দেখতে গেলেন রাষ্ট্রদূত

পর্তুগালের রাজধানী লিসবনের সাও জোসে হাসপাতালে গিয়ে কোমায় থাকা প্রবাসী বাংলাদেশি সৈয়ব বিন শাহজাদকে দেখে এসেছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদ…

প্রবাস

শিকড়ের সন্ধানে বাংলাদেশে নেদারল্যান্ডসপ্রবাসী রাজিব: ৪৯ বছর বয়সে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজছেন জন্মদাতা বাবা-মাকে

১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয় রাজিব উদ্দিনকে। সেখানেই তাঁর লালন-পালন ও ব…