…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রামের তিন সড়কে লেজার স্পিড ক্যামেরা, সাতটি ক্যামেরা পেল সিএমপি

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের তিন সড়কে লেজার স্পিড ক্যামেরা, সাতটি ক্যামেরা পেল সিএমপি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের তিনটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে লেজার স্পিড ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, সিটি আউটার রিং রোড ও শাহ আমানত সেতু সংযোগ সড়কে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালানো হবে বলে সিএমপি জানিয়েছে।

এই কাজের জন্য সিএমপিকে সাতটি অত্যাধুনিক লেজার স্পিড ক্যামেরা দিয়েছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে। অতিরিক্ত গতির কারণে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যামেরা হস্তান্তরের আগে গত ১০ থেকে ১২ নভেম্বর পুলিশ সদস্যদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে জিআরএসপি। প্রশিক্ষণে এলটিআই ২০/২০ ট্রুক্যাম-২ মডেলের ক্যামেরা পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্ত করা ও সড়কে ব্যবহারিক প্রয়োগ শেখানো হয়।

প্রশিক্ষণ শেষে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, আইন প্রয়োগে পুলিশ সদস্যদের নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। গতিসীমা নিয়ন্ত্রণের এই কার্যক্রম প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, সাতটি স্পিড ক্যামেরা সিএমপির সক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে অতিরিক্ত গতি শনাক্ত করা ও নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চসিকের দেনা ৫৯৬ কোটি থেকে কমে ৩২৫ কোটি, দুই বছরের অগ্রযাত্রা উদযাপনে জানালেন শাহাদাত

চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্…

জাতীয়

বাঁশখালীতে ঘর থেকে বাবার ঝুলন্ত মরদেহ ও যমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মো. জাহেদ হোসেনের (৫০) ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর ৭ মাস বয়সী যমজ কন্যাশিশু জারিন ও জাসিয়ার…

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন
জাতীয়

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী প্রণীত ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে চট্টগ্রামে। উপমহাদেশে ইসল…

চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত
জাতীয়

চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত

কবিতার প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রত্যয়ে চট্টগ্রামে হয়ে গেল ‘চট্টগ্রাম কবিতার শহর’ শীর্ষক ‘তারুণ্যের উচ্ছ্বাস …