…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নতুন মামলায় কারাগারে

নিজস্ব প্রতিবেদক
ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নতুন মামলায় কারাগারে
ছবি: সংগৃহীত

ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে নতুন মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।

এদিন কাউসারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১০ নভেম্বর দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। এ ঘটনায় ওই দিনই তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।

পালানোর দুই দিনের মাথায় বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

জানা যায়, রাজধানীর দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ওই দিন তারিখ নির্ধারিত ছিল। এ কারণে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কাউসারকে আদালতে আনা হয়। শুনানির সময় তাঁকে হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়। তবে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। পরে কাউসারকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতিকালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান তিনি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় ছুরিকাঘাতে ১৭ বছর বয়সী কিশোরী আলোকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন তাঁর বাবা রবিউল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ ওই দিনই টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করে। পরদিন তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র কর্মকার। ২০২২ সালের ২০ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। এ মামলায় এখন পর্যন্ত নিহত আলোর বাবা রবিউল ইসলাম ও তাঁর বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে
আইন ও অপরাধ

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে কাঠ বহনকারী ট্রাক আটকে চেকিংয়ের নামে বড় অঙ্…

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ…

আইন ও অপরাধ

ঢাকার চার থানা এলাকায় মিছিলের চেষ্টা, ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্যকে গ্রেপ্তার ডিএমপির

রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা মিছিল করার চেষ্টা করলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ককটেলসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।…