…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাইবার সুরক্ষা আইনের বিতর্কিত ধারা সংশোধনের আহ্বান এইচআরএসএসের

নিজস্ব প্রতিবেদক
সাইবার সুরক্ষা আইনের বিতর্কিত ধারা সংশোধনের আহ্বান এইচআরএসএসের
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে সাইবার অপরাধ প্রতিরোধের উদ্যোগকে স্বাগত জানালেও কয়েকটি বিতর্কিত ধারা পুনর্বিবেচনা ও সংশোধন করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত আইনের ৮(২), ২৫ক, ২৫খ, ২৬ক, ২৯, ৪৬ ও ৪৬ক ধারাসহ তদন্ত, তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ ও গ্রেপ্তারসংক্রান্ত বিধানগুলো নিয়ে উদ্বেগ রয়েছে।

সংগঠনটির মতে, যথাযথ বিচারিক তদারকি ছাড়া অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণের সুযোগ থাকলে তা মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির অধিকার বাধাগ্রস্ত করতে পারে।

এইচআরএসএসের মতে, সাইবার স্পেসে মানহানিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হলে সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন ও সরকারের সমালোচনার ক্ষেত্রে হয়রানিমূলক মামলার ঝুঁকি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে ফৌজদারি শাস্তির পরিবর্তে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

এ ছাড়া হেয়প্রতিপন্ন করা, বুলিং, গুজব ও অপতথ্যসংক্রান্ত অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। অস্পষ্ট সংজ্ঞার কারণে রাজনৈতিক ব্যঙ্গ, কার্টুন, সামাজিক সমালোচনা ও শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশের ক্ষেত্রেও আইনের অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এইচআরএসএস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানের অপরাধের দায়ে লাইসেন্স বা কার্যক্রম বাতিলের বিধান সংবাদমাধ্যম ও নাগরিক সংগঠনের স্বাধীন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একইভাবে মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধগুলো আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাবও পুনর্বিবেচনা করা প্রয়োজন।

প্রস্তাবিত আইন সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছে এইচআরএসএস। সংগঠনটির সুপারিশের মধ্যে রয়েছে মানহানির ফৌজদারি বিধান বাদ দিয়ে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দেওয়া, গুজব ও অপতথ্যসংক্রান্ত অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা, অনুসন্ধানী সাংবাদিকতা ও সরকারের সমালোচনার সুরক্ষা নিশ্চিত করা এবং অনলাইন কনটেন্ট অপসারণের ক্ষেত্রে বিচারিক অনুমোদন ও আপিলের সুযোগ রাখা।

পাশাপাশি তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ ও গ্রেপ্তারের ক্ষেত্রে আদালতের তদারকি নিশ্চিত করা, জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলকে স্বাধীন ও বহুপক্ষীয় করা এবং ক্ষমতার অপব্যবহারের শিকার নাগরিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা রাখার সুপারিশ করেছে সংগঠনটি।

আইনটি চূড়ান্ত করার আগে মানবাধিকার সংগঠন, সাংবাদিক সংগঠন, আইন বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ আলোচনার আহ্বান জানিয়েছে এইচআরএসএস। বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, ডিজিটাল নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা পরস্পরের প্রতিপক্ষ নয়। সাইবার অপরাধ প্রতিরোধের নামে যেন ভিন্নমত দমন, সাংবাদিকতা নিয়ন্ত্রণ, নাগরিক হয়রানি কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সুযোগ সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …

জাতীয়

ঢাকাকে শান্তি ও উন্নয়নের মডেল করতে চান ডিএসসিসি প্রশাসক, বেইলি রোডে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)…