…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

লক্ষ্মীপুরের রায়পুরে খোলা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হলো ১১টি শক্তিশালী আইইডি বোমা

নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রায়পুরে খোলা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হলো ১১টি শক্তিশালী আইইডি বোমা
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে উদ্ধার হওয়া ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলের চার সদস্য। দলের নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সার।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ‘দুধের কৌটা দুটি থেকে ছোট-বড় মিলিয়ে ১১টি আইইডি বোমা পাওয়া গেছে। এগুলো উদ্ধার করে দক্ষিণ চরবংশীর চর কাচিয়া গ্রামের একটি খোলা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।’

গত মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়ির উঠানের একটি গর্ত থেকে দুধের দুটি কৌটা উদ্ধার করা হয়। কৌটায় বোমা থাকার সন্দেহে কয়েক দিন ধরে বাড়িটি পুলিশ পাহারায় ছিল।

পুলিশ সূত্র জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছে সরেজমিন সবকিছু দেখেন। আজ সকালে কৌটা দুটি থেকে একে একে বোমাগুলো বের করা হয়।

বোমাগুলো পরে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের বাচ্চু বেপারীর খেয়াঘাটসংলগ্ন একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। উদ্ধার ও বিস্ফোরণস্থলে বিপুলসংখ্যক উৎসুক মানুষের সমাগম হয়।

পুলিশ জানিয়েছে, আবু তাহের সিকদারের বাড়িতে প্রায় দুই মাস ধরে ভাড়া থাকতেন সাইফুল ইসলাম সুজন। গত ৩ নভেম্বর খাসেরহাট বাজার এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের অভিযোগে গণপিটুনির পর স্থানীয় লোকজন তাঁকে পুলিশের কাছে তুলে দেন।

ওসি নিজাম উদ্দিন ভূঁঞা জানান, পুলিশ গত সোমবার ওই ঘর থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। সাইফুল ইসলাম সুজন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে
আইন ও অপরাধ

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে কাঠ বহনকারী ট্রাক আটকে চেকিংয়ের নামে বড় অঙ্…

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ…

আইন ও অপরাধ

ঢাকার চার থানা এলাকায় মিছিলের চেষ্টা, ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্যকে গ্রেপ্তার ডিএমপির

রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা মিছিল করার চেষ্টা করলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ককটেলসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।…