…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

৯০ হাজার টাকার পুঁজি থেকে কোটি টাকার হোমডেকর ব্র্যান্ড গড়লেন নিতাই সরকার

নিজস্ব প্রতিবেদক
৯০ হাজার টাকার পুঁজি থেকে কোটি টাকার হোমডেকর ব্র্যান্ড গড়লেন নিতাই সরকার
ছবি: সংগৃহীত

একসময় পুরান ঢাকায় মামার ফার্মেসির পাশে মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের দোকান চালিয়েছেন উদ্যোক্তা নিতাই সরকার। পাইকারি বাজার থেকে পোশাক ও বিছানার চাদর কিনে অনলাইনে বিক্রিও করেছেন তিনি। একপর্যায়ে নিজেই বেডশিটসহ হোমডেকরের পণ্য বানানো শুরু করেন। ধীরে ধীরে নিজস্ব উৎপাদন ও অনলাইন বিপণনের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন গৃহসজ্জার ব্র্যান্ড 'অর্থা'।

নিতাই সরকারের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামে। তাঁর বাবা সরকারি চাকরি করতেন, মা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এলাকা থেকে মাধ্যমিক ও কুমিল্লা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে তিনি ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ২০১২ সালে বিপণন বিষয়ে বিবিএ সম্পন্ন করেন।

নিতাই সরকার জানান, বিবিএ শেষ করার পর প্রথম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইন্টার্নশিপ। ঢাকায় পরিচিতজন বা পেশাগত নেটওয়ার্ক না থাকায় ছয় মাস চেষ্টা করেও সুযোগ পাচ্ছিলেন না তিনি। এই সময় বসে না থেকে তিনি পুরান ঢাকায় মামার ফার্মেসির পাশে ফ্লেক্সিলোডের ব্যবসা শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সহযোগিতায় ফরচুনা বাংলাদেশ নামে একটি জুতার কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পান এবং সেখানে প্রায় তিন বছর কাজ করেন।

ফরচুনায় তাঁর দায়িত্ব কোনো নির্দিষ্ট বিভাগে সীমাবদ্ধ ছিল না। গ্রাহকের মতামত নেওয়া, পণ্যের ছবি তোলা, মজুত ব্যবস্থাপনা, সরবরাহ শৃঙ্খল, ফেসবুক পেজ পরিচালনা, পণ্য সরবরাহ এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণ—প্রায় সব কাজই করেছেন তিনি। তাঁর ভাষায়, ফরচুনায় কাজ করার সময় তিনি শুধু পণ্য বিক্রি শেখেননি, একটি ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কাজের সঙ্গে পরিচিত হয়েছেন।

২০১৫ সালের শেষ দিকে চাকরি ছেড়ে ব্যবসায় নামেন নিতাই সরকার। তার আগে ২০১৪ সালের শেষ দিকে তিনি 'অর্থা' নামে ফেসবুক পেজ খোলেন। শুরুতে তাঁর পরিকল্পনা ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার, তবে পরিকল্পনা অনুযায়ী কাজ এগোয়নি। এ সময় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) বিভিন্ন কার্যক্রমে যুক্ত হন তিনি। সেখান থেকেই অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রির চিন্তা আসে।

প্রথমে অর্থার পেজে জুয়েলারির ছবি পোস্ট করে বিক্রি শুরু করেন তিনি। বিভিন্ন দোকান ও ব্যবসায়ীর কাছ থেকে পণ্যের ছবি সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করতেন; অর্ডার পেলে সরবরাহকারীর কাছ থেকে পণ্য এনে গ্রাহককে দিতেন। এভাবে ২০১৬ সালে বিভিন্ন পণ্য বিক্রি করে প্রায় ১৬ লাখ টাকা আয় করেন তিনি, যার বড় অংশই এসেছে থ্রি-পিস বিক্রি করে। অনলাইনে বেডশিট ও বালিশের কাভার বিক্রিও শুরু করেন তিনি।

নিতাই সরকারের একজন শুভাকাঙ্ক্ষী পরামর্শ দেন, থ্রি-পিসের বাজারে প্রতিযোগী অনেক, কিন্তু আট পিসের বেডশিট সেটের মতো পণ্যে বিশেষায়িত ব্র্যান্ড হওয়ার সুযোগ রয়েছে। সেই পরামর্শে থ্রি-পিস ছেড়ে শুধু বেডশিটের ব্যবসায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর মতে, এই সিদ্ধান্তই ব্যবসার গতিপথ বদলে দেয়।

প্রথম দিকে রাজধানীর ইসলামপুর থেকে কাপড় সংগ্রহ করে দর্জির মাধ্যমে বেডশিট তৈরি করাতেন তিনি। এরপর ২০১৭ সালে মিরপুরের পাইকপাড়ায় একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে সেলাই মেশিন বসান; সঙ্গে নেন একজন দক্ষ কারিগর। সে সময় মেশিন কেনা, ঘর ভাড়া, অগ্রিম ও অন্যান্য খরচ মিলিয়ে শুরুর বিনিয়োগ ছিল প্রায় ৯০ হাজার টাকা।

ব্যবসা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পুঁজির প্রয়োজনও বাড়ে। প্রথম ঋণ পেতে তাঁকে বেশ বেগ পেতে হয়েছিল; প্রয়োজনীয় কাগজপত্র ও জামিনদারের অভাব ছিল বড় বাধা। তাঁর মতে, নতুন উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে তাঁর ব্যবসায় মোট বিনিয়োগ ৫০ লাখ টাকার বেশি, যার মধ্যে ব্যাংকঋণের পরিমাণ প্রায় ৩২ লাখ টাকা।

বর্তমানে অর্থা বিছানার চাদর, বালিশ, বালিশের কাভার, পর্দা, মশারি ও কমফোর্টারের মতো বিভিন্ন হোমডেকর পণ্য তৈরি ও বিক্রি করে। প্রতিষ্ঠানটিতে এখন কাজ করছেন ২১ জন কর্মী। বছরে প্রতিষ্ঠানটির আয় এক কোটি টাকার বেশি এবং এ পর্যন্ত এক লাখের বেশি গ্রাহকের কাছে পণ্য বিক্রি করেছে অর্থা। গত শীত মৌসুমে প্রতিষ্ঠানটি প্রায় ১০ হাজার কমফোর্টার বিক্রি করেছে। মিরপুর ১ নম্বরের পাইকপাড়ায় অবস্থিত কার্যালয় থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

বিডি ক্রিয়েশনের কর্মীদের পেরোল ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক, গুলশানে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠ…

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাহেবাবাদ বাজারে আগুনে পুড়ল ১২ দোকান
অর্থনীতি ও ব্যবসা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাহেবাবাদ বাজারে আগুনে পুড়ল ১২ দোকান

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান ও ব্যবসার মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে…

অর্থনীতি ও ব্যবসা

দায়িত্ব পেয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সাল আহমেদ

বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নবনিযুক্ত চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা …

ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংক কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড
অর্থনীতি ও ব্যবসা

ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংক কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের দায়ে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছর…