…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

সৌদি আরবে প্রবাসী সেবা কেন্দ্রের দায়িত্ব পেল রাগীদম ট্রেডিং, চুক্তি সই রিয়াদ দূতাবাসের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের পাসপোর্ট, এনআইডিসহ যাবতীয় কনস্যুলার সেবা দেওয়া প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি) নতুন মালিকানায় যাচ্ছে। রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও রাগীদম ট্রেডিং কোম্পানির মধ্যে সেবা কেন্দ্রগুলো নতুন মালিকানায় পরিচালনার চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

প্রবাসী ডিজিটাল সেন্টার (ইডিসি) যাত্রা শুরু করে ২০১৭ সালে। বেসরকারি প্রতিষ্ঠান আল মামল জেনারেল সার্ভিসের সঙ্গে এটুআই প্রজেক্ট ও রিয়াদ দূতাবাসের অংশীদারিত্বে কেন্দ্রগুলো চালু হয়।

সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মদিনা, তাবুক, নাজরানসহ বেশ কয়েকটি শহরে এই সেবা কেন্দ্রের শাখা রয়েছে।

এসব কেন্দ্র থেকে পাসপোর্ট নবায়ন, অ্যাটেস্টেশন, ট্রাভেল পারমিট, ই-পাসপোর্ট আবেদনের মতো দূতাবাসের সেবা দেওয়া হয়ে থাকে।

সেবা কেন্দ্র চালু হওয়ার পর এই প্রথমবারের মতো এর পরিচালনায় পরিবর্তন এলো। দীর্ঘদিন ধরে আল মামাল লজিস্টিক সার্ভিসেস কোম্পানি এই কেন্দ্রগুলোর কার্যক্রম পরিচালনা করে আসছিল।

২০২৬ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের সমাপ্তির পর বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাগীদম ট্রেডিং কোম্পানি নতুনভাবে সেবা কেন্দ্রগুলোর কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।

রাগীদম ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী মোফাজ্জল হোসাইন স্বপন। তিনি রিয়াদপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস
প্রবাস

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস

বিশিষ্ট কথাসাহিত্যিক পূরবী বসু মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে স্থানীয় সময় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক বছর ধরে অস…

প্রবাস

ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি: মুক্তিপণের ফাঁদে নিঃস্ব হচ্ছে বাংলাদেশি পরিবার

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উন্নত জীবন ও মোটা বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি তরুণদের লিবিয়ায় নেওয়া হচ্ছে। কিন্তু ইউরোপে পৌঁছানোর আগেই অনেক…

প্রবাস

লিসবনের হাসপাতালে কোমায় থাকা গাজীপুরের প্রবাসীকে দেখতে গেলেন রাষ্ট্রদূত

পর্তুগালের রাজধানী লিসবনের সাও জোসে হাসপাতালে গিয়ে কোমায় থাকা প্রবাসী বাংলাদেশি সৈয়ব বিন শাহজাদকে দেখে এসেছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদ…

প্রবাস

শিকড়ের সন্ধানে বাংলাদেশে নেদারল্যান্ডসপ্রবাসী রাজিব: ৪৯ বছর বয়সে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজছেন জন্মদাতা বাবা-মাকে

১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয় রাজিব উদ্দিনকে। সেখানেই তাঁর লালন-পালন ও ব…