…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস: ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল

নিজস্ব প্রতিবেদক
পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস: ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রত্যেক পোশাকশ্রমিক প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় ট্রাকসেলের মাধ্যমে এ কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রত্যেক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন এবং প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।

চাল কেনার সময় শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টাররোলে শ্রমিকদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হবে। এতে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে কর্মসূচির সুবিধা পৌঁছানো নিশ্চিত করা হবে বলে সূত্র জানিয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

সরকার নিয়মিতভাবে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচির আওতায় চাল বিক্রি করে আসছে। এর মাধ্যমে সাধারণ মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং বাজারমূল্যের তুলনায় কম দামে খাদ্যপণ্য কেনার সুযোগ তৈরি করা হয়। এরই ধারাবাহিকতায় এবার তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, গাজীপুরে দুই ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক
জাতীয়

শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, গাজীপুরে দুই ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গা…

গাজীপুরের পুবাইলে এগারসিন্দুরের ইঞ্জিনে আগুন, ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল ব্যাহত
জাতীয়

গাজীপুরের পুবাইলে এগারসিন্দুরের ইঞ্জিনে আগুন, ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল ব্যাহত

গাজীপুরের পুবাইলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘ…

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ
জাতীয়

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে শ্রমিক ও মালিকপক্ষ। শ্রমিক আন্দোলনের মুখে সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। গত সোমব…

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে
জাতীয়

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষ…