…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পে-ফিক্সেশনে বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার বকেয়া পাবেন না সরকারি কর্মচারীরা, অর্থ মন্ত্রণালয়ের গেজেট

নিজস্ব প্রতিবেদক

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এই ভাতা উত্তোলন করলে, পরবর্তী সময়ে বেতন নির্ধারণের কারণে মূল বেতন বাড়লেও নতুন করে কোনো বকেয়া দাবি করার সুযোগ থাকবে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়, যা বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত হয়েছে। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম গেজেটে সই করেছেন। গেজেটে বলা হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

গেজেটে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময়কাল—অর্থাৎ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত—শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে।

অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, তার সমপরিমাণ অর্থ এই ভাতা হিসেবে পাবেন। গেজেটে বলা হয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, নতুন বেতন কাঠামোর আওতায় ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে নির্ধারিত বেতনের ভিত্তিতে এই ভাতা হিসাব করা হবে না। বরং সংশ্লিষ্ট কর্মচারী ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, ঠিক সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে প্রাপ্য হবেন।

ফলে কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা তুলে ফেললে, পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে তার মূল বেতন বাড়লেও পূর্বের ভাতার বিপরীতে কোনো বকেয়া বা অতিরিক্ত অর্থ তিনি পাবেন না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …

জাতীয়

ঢাকাকে শান্তি ও উন্নয়নের মডেল করতে চান ডিএসসিসি প্রশাসক, বেইলি রোডে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)…