…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীতে মিছিলের চেষ্টাকালে ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে মিছিলের চেষ্টাকালে ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে ওই ১৫ জনকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০)।

পুলিশ জানায়, মিরাজ উদ্দিন মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তিনি উত্তরা পূর্ব থানার একটি মামলার এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে
আইন ও অপরাধ

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে কাঠ বহনকারী ট্রাক আটকে চেকিংয়ের নামে বড় অঙ্…

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ…

মহাখালীর টিবি গেট থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের তিন দিনেও খোঁজ মেলেনি
আইন ও অপরাধ

মহাখালীর টিবি গেট থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের তিন দিনেও খোঁজ মেলেনি

ঢাকার একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক) নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাজধানীর মহাখালী…