…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডে ২২ জন নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডে ২২ জন নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে নবম গ্রেডের পাঁচটি ক্যাটাগরির পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ২০২৫ সালের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁরা আগেই আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রথম পদটি মেডিকেল অফিসার, সংখ্যা ১৩টি এবং গ্রেড ৯। এই পদের জন্য ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে।

মেডিকেল অফিসার পদগুলোর বিভাগভিত্তিক বণ্টনও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। নাক-কান-গলা বিভাগে ২টি, ব্লাড ব্যাংকে ১টি, চর্ম ও যৌন বিভাগে ২টি, বহির্বিভাগ ও ইনডোরে ৬টি এবং জরুরি বিভাগে ২টি পদ রয়েছে।

দ্বিতীয় পদ মেডিকেল অফিসার (প্যাথলজি), সংখ্যা ১টি, গ্রেড ৯। এই পদের জন্যও এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং বিএমডিসির চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে।

তৃতীয় পদ ডেন্টাল সার্জন, সংখ্যা ১টি, গ্রেড ৯। যোগ্যতা হিসেবে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) বা সমমানের ডিগ্রি এবং বিএমডিসির চিকিৎসক নিবন্ধন সনদ চাওয়া হয়েছে।

চতুর্থ পদ কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা, সংখ্যা ১টি, গ্রেড ৯। এই পদের জন্য প্রাণিবিদ্যা বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা ডিগ্রি থাকতে হবে।

পঞ্চম পদ ভেটেরিনারি কর্মকর্তা, সংখ্যা ৬টি, গ্রেড ৯। এই পদের জন্য পশু চিকিৎসা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।

বয়সসীমার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এসএসসি বা সমমানের সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে।

আবেদন ফি সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফি দিতে হবে। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার চাকরি, মাসে আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত
চাকরি

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার চাকরি, মাসে আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত

ব্রিটিশ সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট (ইউকেএএইচটি) প্রতিবছর একটি বিশেষ চাকরির জন্য লোক নেয়। অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালে পোর্ট লকরয় এলা…

নারীর কর্মসংস্থানের জন্য সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি: বাংলা একাডেমিতে জাতীয় সম্মেলনে আলোচকরা
চাকরি

নারীর কর্মসংস্থানের জন্য সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি: বাংলা একাডেমিতে জাতীয় সম্মেলনে আলোচকরা

সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মজীবনে প্রবেশ ও কর্মসংস্থানে টিকে থাকতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এটি শিশুদের সুস্থভাবে ব…

পুলিশে কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২ হাজার ৬৯৪টি, ৬ হাজার পদে নিয়োগের সম্ভাবনা
চাকরি

পুলিশে কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২ হাজার ৬৯৪টি, ৬ হাজার পদে নিয়োগের সম্ভাবনা

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চলতি নিয়োগপ্রক্রিয়ায় মোট ১ লাখ ২ হাজার ৬৯৪টি আবেদন জমা পড়েছে। গত ৯ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ…