…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীতে পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন চৌধুরী (৩৬) এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন (৫০)।

আবুল হোসেন মোহাম্মদপুরের বাবর রোড ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে শুক্রবার রাত সোয়া আটটার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগের গলি এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন আবুল হোসেন।

ওসি বলেন, ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পুরোনো অনুসন্ধান ও মামলার জট কমাতে পাঁচ সদস্যের বিশেষ কমিটি গড়ল দুদক, সম্পদ ব্যবস্থাপনায় আসছে পূর্ণাঙ্গ অনুবিভাগ
আইন ও অপরাধ

পুরোনো অনুসন্ধান ও মামলার জট কমাতে পাঁচ সদস্যের বিশেষ কমিটি গড়ল দুদক, সম্পদ ব্যবস্থাপনায় আসছে পূর্ণাঙ্গ অনুবিভাগ

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুসন্ধান ও মামলার জট কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুরোনো অনুসন্ধান ও মামলাগুলো পর্যালোচনা করে দ্রুত ন…

মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা গ্রেপ্তার
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোড এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি ও কথিত পীর মো. সোহেল রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি…

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড
আইন ও অপরাধ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় মাদক সেবনের অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।…

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…