…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পুরোনো অনুসন্ধান ও মামলার জট কমাতে পাঁচ সদস্যের বিশেষ কমিটি গড়ল দুদক, সম্পদ ব্যবস্থাপনায় আসছে পূর্ণাঙ্গ অনুবিভাগ

নিজস্ব প্রতিবেদক
পুরোনো অনুসন্ধান ও মামলার জট কমাতে পাঁচ সদস্যের বিশেষ কমিটি গড়ল দুদক, সম্পদ ব্যবস্থাপনায় আসছে পূর্ণাঙ্গ অনুবিভাগ
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুসন্ধান ও মামলার জট কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুরোনো অনুসন্ধান ও মামলাগুলো পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির উপায় বের করতে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি।

একই সঙ্গে দুদকের ক্রোক ও অবরুদ্ধ করা সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্পদ ব্যবস্থাপনা শাখাকে পূর্ণাঙ্গ অনুবিভাগে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজের জন্যও গঠন করা হয়েছে পৃথক একটি কমিটি। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি সংস্থাটির পৃথক দুটি অফিস আদেশে এই দুই কমিটি গঠন করা হয়। পুরোনো অনুসন্ধান, মামলা নিষ্পত্তি ও সম্পদ ব্যবস্থাপনা কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে পর্যালোচনা শেষ করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দ্বিতীয় কমিটিকেও একই সময়ের মধ্যে পৃথক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ গঠনে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে কমিশন সচিবের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুরোনো অনুসন্ধান ও মামলা পর্যালোচনা কমিটির আহ্বায়ক করা হয়েছে দুদকের পরিচালক (লিগ্যাল) মো. শাহাদৎ হোসেন প্রামাণিককে। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন পরিচালক (মানি লন্ডারিং) মো. মোরশেদ আলম।

কমিটির অন্য সদস্যরা হলেন পরিচালক (প্রসিকিউশন) মোহাম্মদ ইকবাল বাহার, পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩) ড. মোহাম্মদ জহিরুল হুদা এবং পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) রিজিয়া খাতুন।

এ বিষয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা অনুসন্ধান ও মামলাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করবে এই কমিটি। কোন পর্যায়ে অনুসন্ধান বা তদন্ত আটকে আছে, মামলা নিষ্পত্তিতে কী ধরনের জটিলতা রয়েছে এবং দ্রুত এগিয়ে নিতে কী পদক্ষেপ প্রয়োজন—সেসব বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে তা প্রতিবেদন আকারে জমা দেবে তারা।’

সম্পদ ব্যবস্থাপনার সাংগঠনিক কাঠামোতেও বড় পরিবর্তনের কথা জানিয়েছেন আকতারুল ইসলাম। বর্তমানে একজন পরিচালকের নেতৃত্বে সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। কমিশন এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে একটি আলাদা অনুবিভাগে উন্নীত করার চিন্তা করছে, যার দায়িত্ব পালন করবেন একজন মহাপরিচালক—ঠিক অনুসন্ধান ও তদন্ত অনুবিভাগের মতো।

জানা গেছে, নতুন অনুবিভাগের জন্য প্রয়োজনীয় জনবলকাঠামো ও প্রযুক্তিসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করা হচ্ছে। এ-সংক্রান্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দুদক পরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে।

দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর ভাষায়, ‘দীর্ঘদিনের অনুসন্ধান ও মামলার জট কমানোর জন্য দুদকের যে উদ্যোগ, তা অত্যন্ত সময়োপযোগী।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবল…

মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা গ্রেপ্তার
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোড এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি ও কথিত পীর মো. সোহেল রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি…

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড
আইন ও অপরাধ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় মাদক সেবনের অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।…

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…