…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১৫ নভেম্বর ২০২৬। আবেদন চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে।

প্রতিটি ইউনিটে প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর দিলে তা ভুল উত্তর হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।

প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট বেলা ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। তবে ইউনিট 'বি'র দ্বিতীয় শিফটের সময় বেলা ৩টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।

২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক্‌), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিএফএ (প্রাক্‌) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের সময় নম্বরপত্র আপলোড করতে হবে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন, তবে তাঁদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ করে মোট জিপিএ ৬.৫০ পেতে হবে। বাণিজ্য শাখার আবেদনকারীদের ক্ষেত্রেও একই শর্ত—উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ করে মোট ৬.৫০।

বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুন না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতাই তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

জিসিই ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে বি গ্রেড এবং তিনটিতে কমপক্ষে সি গ্রেড পেতে হবে। ও লেভেল, এ লেভেল এবং ইংলিশ ভার্সনের (ন্যাশনাল কারিকুলাম) আবেদনকারীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে; ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে আবেদনের সময় অনলাইনের সংশ্লিষ্ট অপশনটি পূরণ করতে হবে।

ইউনিট 'এ'-এর অধীন রয়েছে কলা অনুষদের ১২টি বিভাগ, আইন অনুষদের দুটি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগ, চারুকলা অনুষদের তিনটি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)। ইউনিট 'বি'-এর অধীন বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ—হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটও (আইবিএ) এই ইউনিটের অন্তর্ভুক্ত।

ইউনিট 'সি'-এর অধীন রয়েছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের বিভাগগুলো। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—তিন শাখার শিক্ষার্থীরাই যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে সাত দিনের মধ্যে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের আরোপিত শর্তও প্রযোজ্য হবে। কোটায় আবেদনকারীদের অনলাইনে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে; অন্যথায় পরবর্তী সময়ে তাঁদের কোটাভুক্তির আবেদন গ্রহণ করা হবে না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

তিস্তার ভাঙনে ভিটে হারিয়েও থামেননি লিটন: রাজমিস্ত্রির কাজ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন লালমনিরহাটের এই ছাত্র
শিক্ষা

তিস্তার ভাঙনে ভিটে হারিয়েও থামেননি লিটন: রাজমিস্ত্রির কাজ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন লালমনিরহাটের এই ছাত্র

তিস্তা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন লিটন মিয়া, কিন্তু পড়াশোনা থামাননি। অভাবের সংসারে খরচ জোগাতে কখনো দিনমজুরি, কখনো রাজমিস্ত্রির সহকারীর কাজ করে ত…

মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় চেষ্টায় সিভিল জজ আব্দুল্লাহ আল মামুন
শিক্ষা

মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় চেষ্টায় সিভিল জজ আব্দুল্লাহ আল মামুন

মাদ্রাসায় পড়াশোনা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। সেই মামুন এবার দ্বিতীয় প্রচেষ্টায় ১৮শ বাংলাদ…

বছরে গড়ে মাত্র পৌনে তিনটি বই পড়েন বাংলাদেশের মানুষ, বৈশ্বিক জরিপে অবস্থান ৯৭তম
শিক্ষা

বছরে গড়ে মাত্র পৌনে তিনটি বই পড়েন বাংলাদেশের মানুষ, বৈশ্বিক জরিপে অবস্থান ৯৭তম

বই পড়ার অভ্যাস নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানে বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। এমনকি প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার তুলনায়ও পিছিয়ে রয়…