…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বগুড়ায় হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে পড়ে রোগী শিরিন বেগমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে পড়ে রোগী শিরিন বেগমের মৃত্যু
ছবি: সংগৃহীত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রোগীর নাম শিরিন বেগম (৬৫)। তিনি বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাথাব্যথা ও জ্বরের জন্য গত বৃহস্পতিবার দুপুরে শিরিন বেগমকে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালে শিরিন বেগমের সঙ্গে ছিলেন তাঁর স্বামী, হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে শিরিন বেগমকে রেখে তাঁর স্বামী এশার নামাজ পড়তে মসজিদে যান। এ সময় শিরিন বেগম অসাবধানতাবশত খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হাসপাতালের উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, বিষয়টি পুলিশ দেখছে। হাসপাতাল প্রশাসন এখনই কোনো মন্তব্য করতে চায় না। পুলিশের মতামত পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, হাসপাতালে স্টেন্ট বসানোর প্রস্তুতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, এসব ব্লকের চিকিৎসায় তাঁর …

স্বাস্থ্য

জিম্বাবুয়েতে এইচআইভি জয়ে বড় অগ্রগতি, এখন পরীক্ষা তরুণদের কাছে প্রতিরোধ পৌঁছে দেওয়া

জিম্বাবুয়ের রাজধানী হারারের পারিরেনিয়াতওয়া হাসপাতালে ১৯৯০-এর দশকের শেষ দিকে যখন শন মোয়ো নার্স হিসেবে কাজ শুরু করেন, তখন এইচআইভি মহামারির প্রভাব ছি…

ক্যানসার চিকিৎসায় সরকারি সুযোগ বাড়াতে হবে: বছরে আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার, রেডিওথেরাপি যন্ত্র মাত্র ৩১টি
স্বাস্থ্য

ক্যানসার চিকিৎসায় সরকারি সুযোগ বাড়াতে হবে: বছরে আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার, রেডিওথেরাপি যন্ত্র মাত্র ৩১টি

বাংলাদেশে প্রতিবছর ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়লেও সেই তুলনায় চিকিৎসা অবকাঠামো গড়ে ওঠেনি। দেশে প্রতি ঘণ্টায় ২১ জন নতুন ক্যানসার রোগী শনাক্তের ব…

ঘুমের ওষুধ হিসেবে গাঁজা ব্যবহারকারীদের ঘুম আসলে খারাপ হচ্ছে, বলছে নতুন গবেষণা
স্বাস্থ্য

ঘুমের ওষুধ হিসেবে গাঁজা ব্যবহারকারীদের ঘুম আসলে খারাপ হচ্ছে, বলছে নতুন গবেষণা

ঘুমের সমস্যায় ভুগে অনেকেই গাঁজার দিকে ঝুঁকছেন, কিন্তু নতুন এক গবেষণা বলছে, গাঁজা ব্যবহারকারীদের ঘুমের মান বাস্তবে আরও খারাপ হচ্ছে—যদিও তাঁরা নিজেরা ত…